গ্রামে আসে না অ্যাম্বুল্যান্স, গর্ভবতী বোনকে কাঁধে নিয়ে হাসপাতালে ভাই

বর্ষায় রাস্তা দিয়ে চলাই দায়

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: গ্রামের রাস্তা খানাখন্দে ভর্তি। বর্ষায় রাস্তা জলে ডুবে থাকে। পরিস্থিতি এতটাই ক্ষারাপ যে সঙ্কটজনক কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া রীতিমতো সমস্যার। এই পরিস্থিতিতে সঙ্কটজন রোগীর পরিবারকে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে হয়। যেমন করতে হল অমিত ভাসাবাকে। 

অমিতের বোন সন্তানসম্ভবা। রাস্তা এমনিতেই খারাপ থাকায় অ্যাম্বুল্যান্স তাদের গ্রামে আসে না। শনিবার তার বোনের প্রসবযন্ত্রণা শুরু হয়। অনন্যপায় অমিত বোনকে কাঁধে করে হাসপাতালে পৌঁছে দেয়। তাদের বাড়ি থেকে নিকটবর্তী হাসপাতালের দূরত্ব দুই কিলোমিটার। 

অমিত জানিয়েছে, তাদের গ্রামের রাস্তা বহু বছর ধরে এভাবেই পড়ে রয়েছে। স্থানীয় পঞ্চায়েতকে রাস্তা মেরামতির জন্য বেশ কয়েকবার অনুরোধ করা হয়। পঞ্চায়েত কর্তা সেই আপত্তিতে সাড়া দিতে নারাজ। তাই, গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাঁকে ভর্তি করার দায়িত্ব তাঁর পরিবারকেই নিতে হয়।

অমিতের বাড়ি গুজরাতের জারভানি গ্রামে। গ্রামের রাস্তা কাঁচা। বর্ষায় চলাচল করা প্রায় অসম্ভব। আর বর্ষায় রাস্তায় বিষাক্ত সাপেদের আনাগোনা তো লেগেই রয়েছে। প্রাণের ঝুঁকি নিয়েই গ্রামের মানুষ অসুস্থ রোগীকে হাসপাতালে এভাবেই নিয়ে যায়। 

জারভানি একমাত্র গ্রাম নয়, যে গ্রামে পাকা রাস্তা নেই। গুজরাতের এখনও বহু গ্রাম রয়েছে, যে সব গ্রামে পাকা রাস্তা নেই। রাস্তা পাকা না হওয়া বসেনি বৈদ্যুতিক বাতি স্তম্ভের খুঁটি। দিনের বেলায় কোনও রকমে যাওয়া আসা করা সম্ভব হলেও রাত হলেই গ্রামবাসী রীতিমতো আতঙ্কের মধ্যে থাকেন।

বিধায়ক জানিয়েছে, পাকা রাস্তা দ্রুত তৈরি করে দিতে পূর্ত দফতরের সঙ্গে কথা চলছে। 

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?