৭৭ পাতার সুইসাইড নোট লিখে মাকে খুন করে আত্মঘাতী যুবক

হতাশা থেকে মাকে খুন করে আত্মঘাতী হলেন এক যুবক। আত্মঘাতী হওয়ার আগে ৭৭ পাতা জুড়ে লিখে গেলেন মাকে খুন এবং আত্মহত্যার কারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : হাতে কাজ নেই। দীর্ঘদিন ধরেই বেকার। সেই কারণে হতাশায় ভুগছিলেন।  সেই হতাশা থেকে মাকে খুন করে আত্মঘাতী হলেন এক যুবক। আত্মঘাতী হওয়ার আগে ৭৭ পাতা জুড়ে লিখে গেলেন মাকে খুন এবং আত্মহত্যার কারণ। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সি ওই আত্মঘাতী যুবকের নাম ক্ষিতীশ। বিধবা মা মিথিলেশকে নিয়ে তাঁদের দু’জনের সংসার। দু’-তিন দিন আগে মাকে খুন করেন তিনি। তার পর দেহ ফেলে রাখেন শৌচাগারে। দু’দিন নিজেও বাড়ির বাইরে বেরোননি। ঘরে বসে ৭৭ পাতার একটি সুইসাইড নোট লেখেন। পরে রবিবার নিজের গলায় ছুরি বসান তিনি। রবিবার রাত ৮টা নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ক্ষিতীশের এক প্রতিবেশী পুলিশকে ফোন করে জানান, তীব্র পচা গন্ধে তাঁরা অতিষ্ঠ। গন্ধটা ক্ষিতীশের বাড়ি থেকেই আসছে। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ।

এর পর ঘটনাস্থলে যায় পুলিশ। দরজা ভেঙে প্রথমে উদ্ধার হয় যুবকের নিথর দেহ। তাঁর শরীরের চারপাশ চাপ চাপ রক্তে ভাসছিল। বাড়ির এ দিক-ও দিক ঘুরে শৌচাগারে পা রাখতেই চমকে যান পুলিশ আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হয় যুবকের মায়ের মৃতদেহ। পুলিশ জানায়, ওই দেহটি পুরোপুরি পচে গিয়েছে। রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল জানান, একটি ৭৭ পাতার সুইসাইড নোট পেয়েছেন তাঁরা। সেই নোটের পাতায় পাতায় নিজের হতাশার কথা লেখা আছে। লেখা রয়েছে বেকারত্বের গ্লানির কথা। পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য মৃতদের আত্মীয় এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম কোচবিহার যাবেন শুভেন্দু অধিকারী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

নিভৃতে কাটানোর নতুন গন্তব্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘খোয়াবগাঁ’

পোস্ট অফিসের সুপারহিট স্কিম! মাত্র ১১৫ মাসেই টাকা হবে দ্বিগুণ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার