সন্তানলাভের আশায় প্রকাশ্যে স্ত্রীকে বিবস্ত্র করিয়ে স্নান

একাধিক ধারায় মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, পুনে: সন্তান হবে। এই আশায় স্ত্রীকে প্রকাশ্যে বিবস্ত্র করিয়ে স্নান করাল শ্বশুড়বাড়ির লোকেরা। মহিলা ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী, দেওর এবং শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে রবিবার। 

পুনের ভারতী বিদ্য়াপীঠ পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টের জগন্নাত কালাসকর এই খবর দিতে গিয়ে জানান, বিয়ের পর কয়েক বছর কেটে যাওয়ার পরেও সন্তান না হওয়ায় মহিলার স্বামী এবং পরিবারের লোকেরা স্থানীয় এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করলে তান্ত্রিক পরামর্শ দেয় মহিলাকে দিনের বেলায় সকলের সামনে বিবস্ত্র করিয়ে স্নান করাতে পারলে খুব তাড়াতাড়ি তাঁর গর্ভে সন্তান আসবে। 

তান্ত্রিকের পরামর্শ মেনে মহিলার স্বামী, দেওর, শাশুড়ি এবং শ্বশুড়বাড়ির কয়েকজন   সকলের সামনে মহিলার কাপড় খুলিয়ে তাঁকে স্নান করায়। লজ্জা-সংকোচে মহিলা পরে তাঁর পরিবারকে জানালে তারা থানায় অভিযোগ দায়ের করে। এদের সকলের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। খোঁজ চলছে সেই তান্ত্রিকের। 

মহিলা পুলিশকে জানিয়েছে, বিয়ের পর থেকে পণ নিয়ে তাঁর ওপর স্বামী এবং শ্বশুড়বাড়ির লোকেরা রীতিমতো মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। বাধ্য হয়ে সে নিজেও একবার তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে। 

এই ঘটনা থেকে আরও একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির পরেও কিছু মানুষ এখনও কুসংস্কারে বিশ্বাস করে। সমস্যায় পড়লে তারা কালা যাদু বা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে সমাধানের রাস্তা খোঁজে। 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের