ঋণ শোধে অসমর্থ, পরিবারের ৬ সদস্যকে বিষ খাইয়ে আত্মঘাতী যুবক

ঋণ পরিশোধে অসমর্থ মণীষ কোনও খাবারে বা পানীয়তে বিষ মিশিয়ে নিজের স্ত্রী, বাবা-মা ও সন্তানদের দিয়েছিলেন। তা খেয়েই মারা যান তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যবসায় লোকসান চলছিল। সেই লোকসান থেকে ঘুরে দাঁড়াতে চড়া সুদে বড় অঙ্কের টাকা ধার করেছিলেন গুজরাতের(Gujarat) সুরাট(Surat) জেলার পালানপুর থানার জাকাতনাক রোড এলাকার বাসিন্দা মনীষ সোলাংকি(Manish Solanki)। শনিবার সকালে তাঁদের ফ্ল্যাট যে সিদ্ধেশ্বর অ্যাপার্টমেন্টে সেখান থেকেই উদ্ধার হয় মণীষের ঝুলন্ত দেহ। সেই সঙ্গে তাঁর স্ত্রী, বাবা-মা এবং ৩ সন্তানেরও নিথর দেহ(Mass Suiside) উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ঋণ পরিশোধে অসমর্থ মণীষ কোনও খাবারে বা পানীয়তে বিষ মিশিয়ে নিজের স্ত্রী, বাবা-মা ও সন্তানদের দিয়েছিলেন। তা খেয়েই মারা যান তাঁরা। তাঁদের মৃত্যু নিশ্চিত হতে মণীষ নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। সব থেকে বড় ঘটনা এটাই যে, এই মর্মান্তিক ও চূড়ান্ত পদক্ষেপ করা হয় গতকাল রাতে, যা সেই অ্যাপার্টমেন্টের অনান্য বাসিন্দা বা প্রতিবেশীরা কেউই জানতে পাননি।

এদিন মণীষের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে কারও নাম লিখে যাননি মণীষ। তবে লিখে গিয়েছেন, কারও কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা ধার নিয়ে তা শোধ করতে না পারায় তিনি পরিবার সমেত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তিনি নিজেই জানিয়ে গিয়েছেন, তিনি নিজেই সবাইকে বিষ খাইয়েছেন। পুলিশ জানিয়েছে ৩৭ বছরের মণীষ ছাড়াও মারা গিয়েছেন মণীষের স্ত্রী রীতা সোলাংকি(৩৪), মণীষের মা শোভা সোলাংকি(৬৮), মণীষের বাবা কান্য সোলাংকি(৭২), মণীষের ছেলে বড় ছেলে কাব্য(১০), মেয়ে দিশা(৬) ও ছোট ছেলে(৪)। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ(Police) এখন মণীষের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিতজনদের জিজ্ঞাসাবাদ করছে এটা জানার জন্য যে মণীষ ঠিক কার কাছ থেকে ঋণ নিয়েছিল।

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের সভাধিপতি হলেন দীপালি বালা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের