সঞ্জু-ধ্রুব’র দাপটে লখনউকে হারিয়ে জয়ী রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: চলতি আইপিএলে রাজস্থান রয়্যালস অশ্বমেধের ঘোড়ার মতো ছুটেই চলছে। শনিবার রাতে অধিনায়ক সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের রেকর্ড পার্টনারশিপের সৌজন্যে ৬ বল বাকি থাকতেই লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে জয় তুলে নিল রাজস্থান। এ নিয়ে টানা চার ম্যাচ জিতলেন সঞ্জু স্যামসনরা। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে প্লে অফে ওঠার লড়াইয়ে অন্যান্য দলগুলির থেকে অনেকটাই এগিয়ে গেলেন।

এদিন প্রথমে ব্যাট করে অধিনায়ক লোকেশ রাহুল ও দীপক হুডার দাপুটে ব্যাটিংয়ের সুবাদে ৫ উইকেটে ১৯৬ রান তুলেছিল লখনউ। জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকে মারকুটে ব্যাটিং শুরু করেন জস বাটলার ও যশস্বী জয়সোয়াল। ষষ্ঠ ওভারে বল করতে এসে জসকে ফিরিয়ে জুটি ভাঙেন যশ ঠাকুর। ১৮ বলে ৩৪ রান করেন ইংলিশ ব্যাটার। পরের ওভারে যশস্বীকে (১৮ বলে ২৪) ফিরিয়ে দেন মার্কাস স্টোইনিস। চলতি আইপিএলে নজর কাড়া রিয়ান পরাগ চার নম্বরে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেননি। ১১ বলে ১৪ রান করে অমিত মিশ্রের বলে সাজঘরে ফেরেন। ৭৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় রাজস্থান।

কিন্তু চতুর্থ উইকেটে জুটি বেঁধে সেই বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। দুজনে মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন। অকারণে কোনও ঝুঁকি নেননি। যে বল মারার সেই বলেই ব্যাট চালিয়েছেন। রবি বিষ্ণোই, ম্যাট হেনরি, মহসিন খানরা শত চেষ্টা চালিয়েও জুটি ভাঙতে পারেননি। শেষ পর্যন্ত ছয় বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সঞ্জু ও ধ্রুব। রাজস্থান অধিনায়ক ৩৩ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। উল্টোদিকে ধ্রুব জুরেল ৩৪ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ