‘বিয়ে না দিলে ঝাঁপ দিয়ে মরব’, টাওয়ারে উঠে হুমকি প্রেমিকের!তুলকালাম কাণ্ড ঘিরে উত্তাল ছত্তিশগড়

Share:

নিজস্ব প্রতিনিধি : একেবারে ঠিক যেন হিন্দি ছবি শোলের চিত্রনাট্য।প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে প্রেমিকের এমন কাণ্ড রীতিমত ভাইরাল সামাজিক মাধ্যমে।মনের মানুষের সঙ্গে ঘর বাঁধতে অভিনব কায়দা বেছে নিল প্রেমিক।’বিয়ে না দিলে ঝাঁপ দিয়ে মরব’, টাওয়ারে উঠে হুমকি প্রেমিকের! আজব কাণ্ডটি ঘটেছে ছত্তিশগড়ের গড়িয়াবন্দে।যুবকের এমন কাণ্ড দেখে ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।অনেক বুঝিয়ে ওই যুববকে মোবাইল টাওয়ারের উপর থেকে নামিয়ে আনা হয়।

মোবাইল টাওয়ারে ওঠা ওই যুবকের নাম রোহান কাশ্যপ।তার প্রেমিকাকে বিয়ে করতে এই কাণ্ড করে বসে সে। রোহন জানায়, গতকাল গভীর রাতে মোবাইল টাওয়ারে উঠেছিল সে। এরপর সে তার প্রেমিকাকে ফোন করে। যদি তার প্রেমিকা এখানে না আসে ও বিয়ের জন্য রাজি না হয় তবে ঝাঁপ দিয়ে মরার হুমকি দেয় সে। এরপর সে সকাল পর্যন্ত অপেক্ষা করে।বাড়ির লোকজনদের সঙ্গে ঝগড়া করার পর রাগের বশে সংশ্লিষ্ট এলাকার মোবাইল টাওয়ারের মাথায় উঠে বসে ওই যুবক। সেখান থেকে চিৎকার করে তাঁকে বলতে শোনা যায়, প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়া হলে ওই টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হবে সে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রায় কয়েক ঘন্টার চেষ্টার পর মোবাইল টাওয়ারের উপর থেকে ওই যুবককে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এই নিয়ে মইনপুর থানার ইনচার্জ শিব লিশ জানান, ওই যুবকের মানসিক অবস্থা ঠিক আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। তার এমন ভয়ঙ্কর পদক্ষেপের পেছনে কী কারণ ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। ওই যুবকের প্রেমিকাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6