অশান্ত নেপাল থেকে পায়ে হেঁটে বিয়ে করতে আসছিলেন ভারতে, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: নেপালে ছড়িয়ে পড়েছে জনরোষের দাবানল। তার আঁচ এসে পড়েছে ভারত-নেপাল সীমান্ত এলাকাতেও। সীমান্তে থমকে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। দুপাশে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ট্রাক। উত্তর প্রদেশেরও অনেক জেলা নেপালের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়। এই জেলাগুলির মধ্যে একটি হল মহারাজগঞ্জ। প্রতিবেশী দেশে হিংসাত্মক পরিস্থিতির উদ্রেক হওয়ার পর থেকে মহারাজগঞ্জের সোনাউলি সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর তাতেই বিপাকে পড়েছেন এক বর। ওই যুবক নেপালে সীমান্ত পেরিয়ে ভারতে বিয়ে করতে আসছিলেন। তিনি তো বটেই, গোটা বরযাত্রী দল এখন পড়েছেন মহা বিপদে।

পায়ে হেঁটে বরযাত্রী সহ বর ভারত-নেপাল সীমান্তে পৌঁছায় তারা। কিন্তু বিয়ে হয়নি। কোনওরকমে প্রাণটি নিয়ে নেপাল থেকে পালিয়ে বিয়ে করতে এসেছিলেন যুবক, এখন সীমান্তে অপেক্ষরত তাঁরা। ওই যুবক অত্যন্ত আক্ষেপের সঙ্গে জানিয়েছেন যে, নেপালের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তাঁরা কোনওক্রমে সীমান্ত পর্যন্ত প্রাণ বাঁচিয়ে আসতে সক্ষম হয়েছেন। ওই যুবকের নাম শাহনওয়াজ। 

নেপালের শাহনওয়াজের বিয়ে করার কথা আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার। আর সকলের মতো তিনিও স্বপ্ন দেখেছিলেন জাঁকজমকপূর্ণভাবে বিয়ে হবে তাঁর। কিন্তু নেপালের বর্তমান পরিস্থিতি তাঁর সব স্বপ্নে জল ঢেলে দিয়েছে। কারণ, নেপালের হিংসাত্মক পরিস্থিতি কেবল পর্যটকদেরই নয়, শুভ অনুষ্ঠানগুলিকেও প্রভাবিত করছে। শাহনওয়াজ কোনওভাবে তার দাদা এবং কিছু বরযাত্রীকে নিয়ে কোনওরকমে সীমান্ত পর্যন্ত আসতে সক্ষম হয়েছেন। ভারত-নেপাল সীমান্তে তল্লাশির সময় তিনি তাঁর বেদনার কথা প্রকাশ করেছেন। কখন সীমান্ত খুলবে তাঁর ঠিক নেই। কখন বিয়ে হবে তাও জানেন না শাহনওয়াজ। 

নেপালে ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও সহিংসতা থামছে না। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ ১১ জন মন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও, সেদেশে বিক্ষোভ ও সহিংসতা অব্যাহত রয়েছে। কেপি শর্মার বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে, ভারত-নেপাল সীমান্তে অবস্থিত রূপন্দেহি জেলার বেলহিয়া কাস্টমস অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত থেকে নেপালগামী সকল যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে দূর-দূরান্ত থেকে নেপাল ভ্রমণে যেতে চাওয়া পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। 

স্টিমড মোমো ভুলে এবার ঝাল-ঝাল রেড কারি! বাড়িতেই বানান রেস্তরাঁ-স্টাইল মোমো

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০