বিহারে প্রামাণ্য নথি হিসাবে আধারকে জুড়তে নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। এই ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড (Aadhar Card) ব্যবহার করা যাবে। সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (SC)। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই নিয়ম শুধুমাত্র বিহারের জন্য প্রযোজ্য। আধার কখনও নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য় এটি ব্যবহার করা যাবে।

এদিন কমিশনকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোটাররা নিজেদের নাম ভোটার তালিকায় তোলার জন্য আধারকার্ড ব্যবহার করা যাবে। আধারকে প্রামাণ্য নথি হিসেবে ধরা হবে। এর আগেও বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এসআইআর সংক্রান্ত মামলায় জানিয়েছিল অন্য নথির সঙ্গে আধার কার্ডও পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয় প্রমাণের তালিকায় আধারকে ১২তম নথি হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে ১১টি নথির কথা বলা হয়েছিল। এবার সেই তালিকায় জুড়ল আধার। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে আধার সংযুক্তিকরণের কথা বলেছে সুপ্রিম কোর্ট।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আধার কার্ড ভুয়ো না আসল, তা যাচাই করার স্বাধীনতা পাবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি। অন্য সকল  নথি যেভাবে যাচাই করা হবে, এই ক্ষেত্রেও সেটাই দেখা হবে। নিয়ম নীতি মেনে আধারকে পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করা হবে।

অফিসের টিফিনের জন্য বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর সবজি-ভরা ওমলেট

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

নারীর দেওয়াল চিত্রে অশ্লীল কার্যকলাপ, স্তনে স্পর্শ যুবকের, ক্ষোভ প্রকাশ ভূমির

প্রকাশ্য রাস্তায় আক্রমণ, ছুরির আঘাতে মৃত্যু বাবা-ছেলের

উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প

৮০০ ফুট নিচে খাদে পড়ল স্করপিও, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যুবকের

ভয়াবহ দুর্ঘটনা! রডবোঝাই ট্রাক উল্টে মৃত ১৫, আহত একাধিক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

পুলিশকে গুলি করা ‘‌ডন’‌কে অন্তর্বাসে পরিয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য

বাতিস্তম্ভের আলো খুলে মাথায় পড়ে শিশুর মৃত্যু, আলোড়ন হেস্টিংসে

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির চাকরিপ্রার্থীরা, দাবি নবান্নে বৈঠকের