অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়ে বিজেপি’র পাশে কেজরিওয়াল

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির সুরে সুর মিলিয়ে কথা বলায় আপকে নিশানা করেছে কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের একবার বিজেপির পাশে দাঁড়াল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বুধবার কার্যত বিজেপি বিরোধিতার রাস্তা থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে আপের সাংগঠনিক সম্পাদক সন্দীপ পাঠক সরাসরি দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল করেছেন। তাঁর কথায়, ‘সংবিধানের ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া উচিত। তবে সব রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হওয়া উচিত।’ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির সুরে সুর মিলিয়ে কথা বলায় আপকে নিশানা করেছে কংগ্রেস।

আগামী লোকসভা ভোটে হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে এক জনসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুর চড়িয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস-সহ বিরোধী শিবিরের একাধিক দল অবশ্য অভিন্ন দেওয়ানি বিধি চালুর সমালোচনা করেছে। গতকাল রাতেই মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম ল পার্সোনেল বোর্ডের সদস্যরাও বৈঠক করেছেন।

কিন্তু আচমকাই বিজেপির পাশে দাঁড়িয়ে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে আম আদমি পার্টি সওয়াল করায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে মোদি সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতা না করায় কংগ্রেস শীর্ষ নেতৃত্বের ওপরে চটেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেসকে চাপে রাখতেই অভিন্ন দেওয়ানি বিধি সমর্থনের কথা বলা হয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি