কর্মীদের কিল-চড়-ঘুষি খেয়ে কার্যালয়ে থেকে ছুটে পালালেন আপ বিধায়ক

দিল্লিতে পৌর নির্বাচনের টিকিট বিলি নিয়ে কোন্দলের জেরে কর্মীদের হাতে মার খেলেন আম আদমি পার্টির বিধায়ক গুলাব সিংহ যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দিল্লিতে পৌর নির্বাচনের টিকিট বিলি নিয়ে কোন্দলের জেরে কর্মীদের হাতে মার খেলেন আম আদমি পার্টির বিধায়ক। প্রাণ বাঁচাতে দলীয় কার্যালয় থেকে ছুটে পালালেন বিধায়ক। সেই ভিডিও ভাইরাল হল সমাজমাধ্যমে। যা দেখিয়ে বিজেপির দাবি, শাসকদলের দুর্নীতি মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই নিজের দলের কর্মীদের কাছেই মার খেতে হচ্ছে নেতাকে। প্রহৃত বিধায়ক অবশ্য যাবতীয় দায় বিজেপির উপর চাপিয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, দলীয় কার্যালয়ে কর্মীদের মাঝে বসে ছিলেন আপ নেতা তথা মাটিয়ালা কেন্দ্রের বিধায়ক গুলাব সিংহ যাদব। তিনি ছাড়া কার্যালয়ে উপস্থিত ছিলেন আরও অনেকে। কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। কর্মীদের বচসায় ক্রমেই পারদ চড়তে থাকে। এক সময় দেখা যায় বিধায়কের দিকে তেড়ে আসছেন কর্মীদের একাংশ। তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েন। বেগতিক বুঝে কার্যালয় থেকে বেরিয়ে যান। তাঁর পিছনে ধাওয়া করেন অন্যরা। কেউ কেউ মারমুখী কর্মীদের থেকে বিধায়ককে আড়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে বেশ কয়েক বার মার খান গুলাব। এক সময় তিনি ছুটতে শুরু করেন। এই ভিডিও সমাজমাধ্যমে প্রকাশের পরেই রাতারাতি ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। বিজেপি নেতা সম্বিত পাত্র ভিডিওটি টুইট করে লিখেছেন, ‘একটি দলের ‘সৎ রাজনীতি’র নাটকের কিছু দৃশ্য। আপের দুর্নীতি এমনই যে, দলের কর্মীরাই বিধায়কের উপর ক্ষেপে গিয়েছেন। সামনের ভোটে তিনি আপের অবস্থাও এমন হতে চলেছে’।

তবে আপ বিধায়ক এর দায় চাপিয়েছেন বিজেপির উপর। গুলাবের দাবি, বিজেপির লোকজন দলীয় কার্যালয়ে গিয়ে তাঁর উপর হামলা করেছেন। এ বিষয়ে তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন। তাঁর আরও দাবি, আক্রমণকারীদের বাঁচাতে থানায় বিজেপি কর্মী- সমর্থকরা গিয়েছিলেন। তাঁর উপর হামলা যে বিজেপির চক্রান্ত, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ।

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসতে পারেন চিনা প্রেসিডেন্ট

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের