Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি ছাড়তেই উপনির্বাচনে জয়ী আপ প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিজেপিকে হারিয়ে জিতে গেল আম আদমি পার্টি।  বিজেপি ছেড়ে আপে যোগ দিতেই পঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভা আসন থেকে জয়ী হলেন মহিন্দর ভগত। তাঁর বিপক্ষে ছিলেন  বিজেপির শীতল আঙ্গুরাল। তিনি আপের কাছে ৩৭০০০ বেশি ভোটে হেরে গিয়েছেন। এছাড়াও জলন্ধর পশ্চিম বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী সুরিন্দর কৌর ১৬৭৫৭ ভোট পেয়েছেন।

শীতল আঙ্গুরাল এই আসনের আম আদমি পার্টির বিধায়ক ছিলেন। লোকসভার আগে  তিনি আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরফলে বিধানসভার সদস্যপদ থেকে পদত্যাগ করায় বিধায়ক শূন্য হয়ে যায় পঞ্জাবের জলন্ধর কেন্দ্র।এরপরেই বিজেপির হয়ে লড়তেই  উপনির্বাচনে ভরাডুবি হল আঙ্গুরালের। অন্যদিকে মহিন্দর ভগত বিজেপি ছেড়ে ২০২৩ সালে আম আদমি পার্টিতে যোগ দেন। তার বাবা এই বিধানসভা কেন্দ্র থেকে তিনবার বিজেপির বিধায়ক ছিলেন । শুধু তাই নয় ছিলেন ক্যাবিনেট মন্ত্রী ।

 উল্লেখ্য, ২০২১ সালে পর ফের পঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভা আসনে জয়ী হয়  আম আদমি পার্টি।  বলা বাহুল্য, লোকসভা নির্বাচনে কংগ্রেস এই আসনে লিড পেয়েছিল, কিন্তু উপনির্বাচনে পরাজয়ের মুখে পড়তে হয় হাত শিবিরকে।  এই আসনে উপনির্বাচনে মোট  ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত ১০ জুলাই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৫৪ দশমিক ৯৮ শতাংশ ভোট পড়ে।

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনে ফোন নিয়ে নেওয়ার নির্দেশ

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

মেখলিগঞ্জে পরাজিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘জেলখাটা’ পরেশ অধিকারী

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা