‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

Share:

নিজস্ব প্রতিনিধি: এক নতুন ভোরের সূচনা হয়েছে দেশে। হাতে গোনা মাত্র কয়েকদিনে তৈরি হয়েছিল ককরোচ জনতা পার্টি। আর তাদের প্রথম আন্দোলন ছিল নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিটের প্রশ্নপত্র ফাঁসের জন্য আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে রাস্তায় নাম ককরোচ জনতা পার্টি। সুদূর আমেরিকা থেকে বসে এই অরাজনৈতিক দল খোলেন অভিজিৎ দীপক। এতদিন সে ছিল এক আনকোড়া যুবক। এখন জেন জির কাছে হিরো। অভিজিৎ দীপকদের দাবিকে মান্যতা দিয়েছে কেন্দ্রীয় সরকার। শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। তারপরেই দিল্লির যন্তর মন্তর থেকে আন্দোলন তুলে নিয়েছে আরশোলারা। যদিও লড়াই এখানে শেষ নয়। আজ, রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে এমনটাই জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।

তিনি বলেছেন, ‘আমি ঘুমিয়ে পড়তে পারতাম এবং আমার বেডরুমে জেগেই উঠতে পারতাম। এরপর কী করব বা সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে, সেসব নিয়ে কোনও চিন্তা ছাড়াই, নিশ্চিন্তে থাকতাম। কিন্তু আমি একটা অন্য পথ বেছে নিলাম। আমাদের আন্দোলন সফল। সকলকে ধন্য়বাদ জানাই। যাঁরা আমাদের পাশে ছিল, তাঁদের ধন্যবাদ জানাই। যাঁরা আমাদের সমালোচনা করেছে তাঁদেরও কৃতজ্ঞতা জানাই। এখন কয়েকদিন কোনও আতঙ্ক নেই। এটা সবে শুরু। ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে। এই ৩৭টা দিন খুবই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে।’

আরও পডুন: ‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

নিটের পডুয়াদের পাশে দাঁড়িয়ে মাটি কামড়ে পড়েছিলেন অভিজিৎ। ১২ বছরের শাসনে এই প্রথম। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার কোনও সদস্য আন্দোলনের চাপে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। অন্য দিকে, মোদি জমানায় এই নিয়ে দ্বিতীয় বার পিছু হটেছে কেন্দ্র। যা বড় জয় মনে করছে ককরোচরা।

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

কার্গিল দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ