Breaking: আগরতলায় গ্রেফতার সায়নী! রাতের বিমানেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

২৫ তারিখ পুরভোট আর তার আগেই প্রশাসনের 'অপব্যবহার' করছে ত্রিপুরা বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৫ তারিখ পুরভোট আর তার আগেই প্রশাসনের ‘অপব্যবহার’ করছে ত্রিপুরা বিজেপি। রবিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষকে ‘সাজানো’ মামলায় জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করেছে আগরতলা মহিলা পুলিশ। আর সেই প্রতিহিংসার রাজনীতি দেখেই দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে আজ রাতেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার আগরতলায় তাঁর ঘোষিত রোড শোয়ের কর্মসূচী থাকলেও দলীয় কর্মীদের বিরুদ্ধে আক্রমণের জেরেই সিদ্ধান্ত বদলে রবিবার রাতের বিমানেই ত্রিপুরা যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

যেখানে সুপ্রিম কোর্টের তরফে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের করার মামলার ভিত্তিতে প্রার্থীদের নিরাপত্তা দিতে ‘ব্যর্থ’ ত্রিপুরা পুলিশ। সেখানেই বারবার আক্রান্ত হচ্ছে তৃণমূলের নেতা-কর্মী কিংবা প্রার্থীরা। আগামী ২৫ নভেম্বর ত্রিপুরাতে পুরভোট, তার আগেই যুবনেত্রী সায়নীর গ্রেফতারি নিয়ে উত্তাল উত্তর-পূর্বের পাহাড় ঘেরা এই রাজ্য। গত এক সপ্তাহ ধরে কখনও তেলিয়ামুড়া, খোয়াই, আগরতলাতে বারবার আক্রান্ত হচ্ছেন তৃণমূলের নেতা কিংবা কর্মীরা। যার প্রতিবাদে গত শুক্রবার ত্রিপুরায় নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্না দেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক, সায়নী ঘোষ, বাবুল সুপ্রিয়রা। গত শনিবার তেলিয়ামুড়াতে বানচাল করা হয় পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের সভাও। ধস্তাধস্তি হয় বাবুলের সঙ্গে বিজেপি কর্মীদের। এর মাঝেই সায়নী ঘোষের নামে, ‘হিট অ্যান্ড রান’-এর ‘ভুয়ো’ মামলা দিয়ে রবি সকাল থেকেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনা শোনা মাত্রই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ রাতেই ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ত্রিপুরাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর এই আক্রমণের জন্য দিল্লিতে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে যেতে পারেন তৃণমূলের সাংসদরা। সায়নীর গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘চিন্তার কোনও কারণ নেই। বিজেপির পায়ের তলার মাটি নেই, তাই মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার করা হয়েছে সায়নীকে। ওঁর পাশে আমরা আছি, অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। লড়াই চালিয়ে যাব।’

ফ্রি বাসে চড়তে চান? Pink Card-এর জন্য জরুরি ২ নথি,কীভাবে করবেন আবেদন?

শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট-মদের বোতল, সন্দেশখালির স্কুলে চাঞ্চল্য

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে অস্ত্রোপচার হবে নায়কের

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ