রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

পাকিস্তানের চর সন্দেহে ধৃত রানা রউফের আরও এক 'শাগরেদ'কে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের চর সন্দেহে ধৃত রানা রউফের আরও এক ‘শাগরেদ’কে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। জাফর শাম ওরফে সানি নামের ওই যুবককে হুগলির রিষড়া থেকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, ধৃত আদতে তপসিয়ার বাসিন্দা হলেও পুলিশি ধরপাকড় থেকে বাঁচতে রিষড়াতে গা ঢাকা দিয়েছিল। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে তথা ১২ অগস্ট উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করেছে STF। অভিযোগ, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করত রানা। ভারতে বিএসএফ এবং সেনাবাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছিল তাঁকে। তাঁর শাগরেদরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কলকাতায়। 

এর আগে তপসিয়া থেকেই ইমরান হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছিল STF। এবার রিষড়া থেকে পাকচর সন্দেহে আরও একজনকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। জানা গিয়েছে, পাকিস্তানের নাগরিক হলেও ভুয়ো পরিচয়ে কলকাতায় বসবাস করছিল রানা। সে কাঠমাণ্ডু হয়ে কলকাতায় এসেছিল। আর তাঁকে ভারতীয় নথি বানিয়ে দিতে সাহায্য করেছিল ইমরান। তপসিয়ার বাসিন্দা ইজাজ আলিকেও গ্রেফতার করা হয়েছে। সেও রানার শাগরেদ হিসেবে কাজ করত। সুতরাং এখনও পর্যন্ত রানার তিন সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। তবে রিষড়া থেকে ধৃত জাফর শাম ওরফে সানি কীভাবে রানাকে সাহায্য করেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তথ্য অনুযায়ী, ভারতের গোপন তথ্য পাচারের জন্য রানা যে ‘সেল’ বা নেটওয়ার্ক গঠন করছিলেন, তা আরও মজবুত করার কাজে সানির ভূমিকা ছিল। রানা সংবেদনশীল, গোপন তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগের চেষ্টাও করছিল। পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিল। সেখানে রানার জন্য অপেক্ষায় ছিল তাঁর এক সহযোগী পাভেল। তবে তাঁর হদিশ মেলেনি।পাকিস্তানি পাসপোর্ট থেকে রানার আসল নাম জানা গিয়েছে। জানা গিয়েছে, ফোর্ট উইলিয়ামের ছবি, ভিডিও এবং মানচিত্র সংগ্রহের চেষ্টাও করেছিল রানা। পুলিশ তাঁর সমস্ত সিমকার্ড নষ্ট করে দিয়েছে। দিন কয়েক আগে কোচবিহার থেকে তিন পাক-চরকে গ্রেফতার করা হয়।

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

পণ নয়, চাই আস্ত খাসি! বিয়ের আসর থেকেই পাত্রকে বের করে দিলেন কনের বাবা

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল‌ আমিরশাহি

হাজার মানুষের ভিড়ে মেলায় আচমকা দুর্ঘটনা, নাগরদোলায় উঠেই মর্মান্তিক পরিণতি ৫ জনের

কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

রান্নাঘরে তিন বার্নারের ওভেন কতটা শুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

সকালের জলখাবারে পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজের চিলা

মাত্র ৩০০ টাকা রিচার্জ করলেই বছরভর সুবিধা, ধামাকা অফার JIO-র!