‘গোয়ায় হবে নতুন সূর্যোদয়’, টুইট অভিষেকের

বুধবার সকালে তিনি গিয়েছিলেন সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে। সেখানে পুজো দেন তিনি। এরপর সংবাদমাধ্যমের সামনেও এই কথা বলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবারই তিন দিনের গোয়া সফরে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃতীয়বার তিনি গোয়া গেলেন। নতুন বছরের প্রথম দিকেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই ভোট হবে দেশের পশ্চিমপ্রান্তের ওই রাজ্যে। আর তৃণমূল কংগ্রেসও বেশ আঁটঘাঁট বেধে নেমেছে গোয়া দখল করতে। এর রণকৌশল ঠিক করতেই অভিষেকের বারবার গোয়া সফর বলে জানা যাচ্ছে। বুধবারও বেশ কয়েকটি কর্মসূচি এবং বৈঠকের কথা রয়েছে অভিষেকের।  তবে তার আগেই একটি টুইট করে জল্পনা আরও বাড়িয়ে দিলেন তৃণমূলের তরুণ নেতা। টুইটে অভিষেক লিখলেন, ‘রুদ্রেশ্বর মন্দিরে পরিদর্শনের সৌভাগ্য হল আমার। গোয়াবাসীদের উন্নতি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি। নতুন বছরে পা রাখতে চলেছি। আমরা নিশ্চিত এক নতুন সূর্যোদয় দেখবে গোয়া’।

বুধবার সকালে তিনি গিয়েছিলেন সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে। সেখানে পুজো দেন তিনি। এরপর সংবাদমাধ্যমের সামনেও এই কথা বলেন। কারণ এবার গোয়াকেও পাখির চোখ করেছে তৃণমূল। এই পরিস্থিতিতে অভিষেকের মুখে গোয়ায় নতুন সূর্যোদয়ের কথা নতুন করে জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। এর আগেও গোয়ায় গিয়ে অভিষেক বলেছিলেন, গোয়ায় ক্ষমতায় আসবে তৃণমূল, নয়তো প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসবে। এবার নতুন সূর্যোদয়ের কথা বলে কিসের ইঙ্গিত দিলেন তিনি? রাজনৈতিক মহলের মতে, রোজই গোয়ায় শক্তিবৃদ্ধি হচ্ছে তৃণমূলের। ইতিমধ্যেই গোয়া বিধানসভায় প্রতিনিধি পেয়েছে জোড়াফুল শিবির। ফলে ৪০ আসনের গোয়া বিধানসভা ভোটে প্রধান বিরোধী শক্তি হিসেবে তৃণমূলের উঠে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভোটে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ দিতে তৈরি তৃণমূল।

 

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা