২৪ জানুয়ারি মেঘালয়ে ইস্তেহার প্রকাশ করবেন অভিষেক

আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:মেঘালয়ে (Meghalaya) বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission Of India)। সে রাজ্যে বিধানসভা নির্বাচনে (Assembly Election) ক্ষমতা দখল করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এবার মেঘালয়ে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলের ইস্তেহার প্রকাশ করতে চলেছে জোড়াফুল শিবির। আগামী ২৪ জানুয়ারি, মঙ্গলবার মেঘালয়ে ইস্তেহার প্রকাশ করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

প্রসঙ্গত গত ১৮ জানুয়ায়রি মেঘালয় সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ওইদিন মেঘালয়ে রাজননৈতিক সভা করেন মমতা এবং অভিষেক। সেই সভা থেকে মেঘালয়ে সরকার গড়ার বিষয়ে আশা প্রকাশ করেন তৃণমূলসুপ্রিমো। তৃণমূল কংগ্রেস পরিচালিত সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দলনেত্রী স্বয়ং উপস্থিত থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি মেঘের রাজ্যে এদিন একগুচ্ছ জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আদলে সে রাজ্যে একাধিক প্রকল্প চালু করা হবে বলে জানান তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। আগামী ২৪ তারিখে ইস্তেহার প্রকাশ করে মেঘালয়ের মানুষের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য মেঘালয়ে বর্তমানে বিরোধী দলের ভূমিকায় রয়েছে জোড়াফুল শিবির। ফলে সেখানে বিধানসভা নির্বাচনে ভালো লড়াই দিতে পারলে ক্ষমতায় চলে আসা কঠিন নয় তৃণমূল কংগ্রেসের। আর তাই নির্বাচনকে পাখির চোখ করে সে রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ওইদিন নাগাল্যান্ডেও বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। যদিও ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের