মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

আচমকা মুম্বই ছাড়লেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি হার্দিক পাণ্ড্য। কোথায় যাচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা মুম্বই ছাড়লেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি হার্দিক পাণ্ড্য। কোথায় যাচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আসলে হার্দিক পাণ্ড্য তাঁর কেরিয়ারে আরও অগ্রগতির পরিকল্পনা করছেন। তাই তিনি তাঁর প্রশিক্ষণের কেন্দ্র বদলাচ্ছেন। এবার থেকে তিনি স্থায়ীভাবে বেঙ্গালুরুতে প্রশিক্ষণ নেবেন। তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সর কাছে থাকবেন। 

গত কয়েক বছর ধরে ঝোড়ো ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে দলকে একাধিক ম্যাচে জিতিয়েছেন তিনি। এই কারণে তাঁর খেলার স্ট্র্যাটেজি যতটা আলোচনায় এসেছে, ঠিক ততটাই তাঁর ফিটনেস দলকে চিন্তায় ফেলেছে। আসলে গোড়ালিতে চোট, পিঠের সমস্যা, কোয়াড্রিসেপসে চোট-সহ একাধিক কারণে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্ট খেলতে পারেননি। তাই এখন কেরিয়ারের বাকি দিনগুলো ফিটনেস অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

হার্দিকের পৈতৃক বাড়ি বরোদা হলেও তিনি গত কয়েক বছর ধরে মুম্বইয়ে বসবাস করছেন। সেখানে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হাই-পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ নিতেন। কিন্তু তাঁর লোয়ার পারেলের বাড়ি থেকে এই ফিটনেস কেন্দ্রটি অনেকটা দূরে। প্রতিদিন সেখানে গিয়ে অনুশীলন করা তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। তাই তিনি বেঙ্গালুরুতে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বেঙ্গালুরুতে BCCI-এর সেন্টার অফ এক্সিলেন্সে বিশ্বমানের চিকিৎসা, ফিটনেস এবং দক্ষতা প্রশিক্ষণের মতো একাধিক সুবিধা রয়েছে। এই কারণেই তিনি বেঙ্গালুরুর উপকণ্ঠে সিওই-এর কাছে একটি বাড়ি ভাড়া নিয়েছেন। সেখানেই তিনি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র বানাবেন।

তবে হার্দিকের এই শহর পরিবর্তনের সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ এখনও পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ভারতীয় খেলোয়াড়রা শুধুমাত্র প্রয়োজনের সময়ে সিওই-তে গিয়ে থেকেছেন। সেখানে চোট সারানো, ফিটনেস পরীক্ষা করিয়েছেন। কিন্তু এই প্রথা ভেঙে হার্দিক প্রথম সক্রিয় ভারতীয় ক্রিকেটার, যিনি এবার থেকে সিইওতে নিয়মিত অনুশীলন এবং তাঁর ফিটনেস কার্যক্রম চালিয়ে যাবেন। সূত্রের খবর, হার্দিক আগামী পাঁচ থেকে ছয় বছর ভারতের হয়ে সাদা বলের ক্রিকেট খেলতে চান। তাই নিজেকে অলওয়েজ ফিট রাখতে চান তিনি। বর্তমানে হার্দিক কোয়াড্রিসেপসের সমস্যায় ভুগছেন। যে কারণে তিনি ভারতের চলমান ব্রিটেন সফর থেকে ছিটকে গিয়েছেন। এই সফরের পরপরই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। সেখানে হার্দিক খেলবেন কিনা এখনও তা নিশ্চিত নয়।

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির