রাজ্যসভা ভোটে হারকে চ্যালেঞ্জ করে আদালতে অভিষেক মনু সিংভি

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যসভা ভোটে নিজের পরাজয়কে চ্যালেঞ্জ করে এবার আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। শনিবার হিমাচল প্রদেশ আদালতে মামলা দায়ের করেছেন তিনি। ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন এই কংগ্রেস নেতা।

এদিন নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে হিমাচল প্রদেশ হাইকোর্টে মামলা দায়ের করেন অভিষেক মনু সিংভি। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি জানান, আইনের কোথাও লেখা নেই যে ড্র অফ লটসের মাধ্যমে যার নাম উঠবে তাঁকে পরাজিত হিসাবে ঘোষণা করতে হবে। একই সঙ্গে তিনি জানান, প্রচলিত রীতি অনুযায়ী দুই প্রার্থী যদি সমান সংখ্যক ভোট পায়, তাহলে এরপরে যে ড্র অফ লটস হবে, তাতে যার নাম উঠবে তাঁকেই বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। তাঁকে পরাজিত হিসাবে ঘোষণা করা যাবে না। সাধারণত এই নিয়ম সারা বিশ্বে চালু আছে। কিন্তু এখানে তা মানা হয়নি।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে রাজ্যসভার ভোট হয়। বিজেপি প্রার্থী হর্ষ মহাজন ও কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি দুজনেই ৩৪টি করে ভোট পান। কংগ্রেস প্রার্থীর ৪০টি ভোট পাওয়ার কথা থাকলেও পাননি। ছয় জন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা বিজেপি প্রার্থীকে ভোট দেন। পাশাপাশি তিন জন নির্দল প্রার্থীও বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট দেন। এরপর বিজয়ী প্রার্থীর নাম নির্ধারণ করতে ড্র অফ লটস করা হয়। সেই ড্র-তে অভিষেক মনু সিংভির নাম ওঠে। অভিষেককে পরাজিত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, নির্বাচন কমিশনের যুক্ত প্রাক্তন এক আধিকারিক জানান, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনে ড্র অফ লটসের মধ্যে একটা পার্থক্য রয়েছে। রাজ্যসভা নির্বাচনে ড্র অফ লটসে যে নাম উঠবে তাকে পরাজিত প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে অন্যদিকে লোকসভা নির্বাচনে ড্র অফ লটসে যে নাম উঠবে, তাঁকে জয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ