সিবিআই অধিকর্তার পদে আরও এক বছর থেকে গেলেন প্রবীণ সুদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : সিবিআই ডিরেক্টর পদে মেয়াদ বাড়ল প্রবীণ সুদের। আরও ১ বছরের জন্য একই পদে বহাল থাকবেন তিনি। ২০২৩ সালে ২৫ মে সিবিআই-র ডিরেক্টর পদে আসীন হয়েছিলেন তিনি। এবার আগামী বছরের মে মাস পর্যন্ত ওই পদেই থাকবেন তিনি।

নতুন সিবিআই ডিরেক্টর পদের নাম বাছাই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তিন সদস্যের কমিটির বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে যোগ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। সেই বৈঠকেই একাধিক নাম উঠে আসলেও নির্দিষ্ট ঐক্যমতে আসা সম্ভব হয়নি। সেই সময় প্রবীণ সুদের কথা উঠে আসে। বিকল্প হিসেবে প্রবীণ সুদের মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

চলতি মাসের ২৫ তারিখে ২ বছরের মেয়াদ শেষ করে অবসর নেওয়ার কথা ছিল। নিয়ম মেনে সিবিআইয়ের শীর্ষ পদে নিয়োগ চূড়ান্ত করে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। সেই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী।এছাড়াও রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

১৯৬৪ সালে প্রবীণ সুদ হিমাচল প্রদেশের কাংড়ায় জন্মগ্রহণ করেছিলেন। আইআইটি দিল্লিতে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। আইআইএম বেঙ্গালুরু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাক্সওয়েল স্কুলেও শিক্ষাগ্রহণ করেছেন। ২২ বছরে আইপিএসে যোগ দিয়েছিলেন তিনি। সিবিআই প্রধান হওয়ার আগে কর্নাটকের শীর্ষ পুলিশকর্তা হিসেবে কাজ করেছেন। সিবিআই অধিকর্তার নিয়োগ নিয়েও বিতর্ক দানা বেধেছিল। কর্নাটক বিধানসভা ভোটের আগে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গে বচসায়ও জড়িয়েছিলেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের