আদানি কাণ্ডের তদন্তে ৬ সদস্যের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট

কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অভয় মনোহর সাপ্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের অন্যতম শীর্ষ শিল্পসংস্থা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে উদ্ভুত পরিস্থিতি নিয়ে তদন্তের জন্য ছয় সদস্যের কমিটি গঠন করল শীর্ষ আদালত। কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভয় মনোহর সাপ্রে। কমিটিতে রয়েছেন প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক কে ভি কামাথ, ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নিলেকেনি, সোমশেখর সুন্দরেশন, প্রাক্তন বিচারপতি জে পি দেবধর। পাশাপাশি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকেও আগামী দু’মাসের মধ্যে এ সংক্রান্ত তদন্তের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, গৌতম আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ যে অভিযোগ তুলেছে তা নিয়ে তদন্ত করবে ছয় সদস্যের কমিটি। শেয়ারের মূল্য অতিরঞ্জিত করে দেখানোর যে অভিযোগ উঠেছে  আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তাতে সেবির কোনও ভূমিকা ছিল কিনা তাও খতিবে দেখবে কমিটি। আদানি কাণডের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন তা খতিয়ে দেখে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে পরামর্শ দেবেন।

পাশাপাশি আদানি কাণ্ড নিয়ে সেবি যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে তাও আগামী ৬০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধিন ডিভিশন বেঞ্চ।উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি  হিন্ডেনবার্গের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টে অভিযোগ করা হয়, আদানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। বিদেশে শেল কোম্পানি খুলে বেনামে নিজেদের শেয়ারই কিনেছে আদানি গোষ্ঠী। ওই অভিযোগের পরেই গোটা বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। গত এক মাসে ১২ লক্ষ কোটি টাকার মতো সম্পত্তি খোয়াতে হয়েছে গৌতম আদানিকে।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা