‘মায়ের সম্মান চলে গেলে ফেরানো যায় না’, সন্দেশখালিকাণ্ডে সরব মমতা

আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না - বীরভূমে দাবি মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: লালমাটির দেশ বীরভূম(Birbhum)। আর তারাশঙ্করের দেশ লাভপুর(Lavpur)। এদিন সেই লাভপুরের বুকেই নির্বাচনী জনসভা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই প্রথম বাংলার কোনও মুখ্যমন্ত্রী পা রাখলেন বীরভূম জেলার বোলপুর মহকুমার লাভপুর ব্লকের বুকে। স্বাধীনতার পর থেকে এর আগে কোনও মুখ্যমন্ত্রী লাভপুরে আসেননি বলেই দাবি স্থানীয়দের। আর তাই এদিন মমতাকে দেখতে, মমতার কথা শুনতে বাঁধভাঙা ভিড় আছড়ে পড়ে লাভপুরের বুকে থাকা দেশের অন্যতম সতীপীঠ ফুল্লরা দেবীর মন্দির সংল্গন মাঠে। সেই ভিড়ে ঠাসা সভা থেকেই মমতা এদিন মুখ খোলেন সন্দেশখালির(Sandeshkhali) ঘটনা নিয়ে কাঠগড়ায় তোলেন বিজেপি সহ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও(Narendra Modi)।

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘সন্দেশখালির কথা আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন। কিন্তু ঘটনাটা কী ভাবে সাজিয়েছিল, এক বারও কেউ বুঝতে পেরেছিলেন? সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না। মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিয়ো বানাতে বানাতে বিজেপির(BJP) স্পর্ধা বেড়ে গিয়েছে। সন্দেশখালির কালি ঢাকতে, এখন তৃণমূলের ঘরে কালি ঢালার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নিজে গিয়ে সন্দেশখালি নিয়ে কথা বলেছেন। উনি কি জানতেন সন্দেশখালিতে আসলে কী হয়েছে? তা হলে কি প্রধানমন্ত্রী জেনেই মিথ্যা কথা বলেছেন? কী প্রধানমন্ত্রী জবাব দিন। ওয়াশিং মেশিন ভাজপা জাবাব আছে?’

ঘটনাচক্রে এদিন দিল্লিতে তৃণমূলের তরফেও একটি সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলা হয়ে সন্দেশখালির ঘটনা নিয়ে। সেই বৈঠক করেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা, তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে। সেখানেই তাঁরা প্রধানমন্ত্রীর পাশাপাশি সন্দেশখালির ভিডিয়োকাণ্ডে দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের বক্তব্য, সন্দেশখালির ওই ভিডিয়োয় স্পষ্ট, মহিলাদের শেখানো হয়েছে ধর্ষণের অভিযোগ কী করে বলত হবে। কয়েক হাজার টাকার বিনিময়ে তাঁদের বিপথে চালিত করা হয়েছে। আর দিল্লি থেকে নেতারা এসে বাংলার বদনাম করেছেন। ভোটের সময়ে বাংলার নানা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনও সক্রিয়। অথচ এই ভিডিয়ো প্রকাশিত হওয়ার পরে ১৮ ঘণ্টা কেটে গেল, কমিশন কোনও পদক্ষেপ করেছে কি? না করলে কেন পদক্ষেপ করা হয়নি? সন্দেশখালির ঘটনা কি ভোটকে প্রভাবিত করেনি? প্রশ্ন তৃণমূলের।

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহরে নিহত তৃণমূলকর্মীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু