দলীয় পতাকা লাগাতে গিয়ে বচসা, শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি : দলীয় পতাকা টাঙাতে গিয়ে স্থানীয় এক বধূর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন পূর্ব বর্ধমানের ভাতারের এক বিজেপি নেতা। ওই বিজেপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম সৌমেন কার্ফা। সৌমেন বিজেপি যুব মোর্চার বর্ধমানের কনভেনর। সৌমেনের বাড়ি ভাতারের বেলেণ্ডা গ্রামে। শনিবার রাতে যখন বালাসিডাঙা গ্রামে বিজেপি নেতা কয়েকজন কর্মী সমর্থকদের নিয়ে দলীয় পতাকা টাঙাতে যান, তখনই এই শ্লীলতাহানির ঘটনাটি ঘটে। গৃহবধূর অভিযোগ, শনিবার রাতে তাঁর বাড়ির কাছে ফেস্টুন লাগাচ্ছিলেন সৌমেন কার্ফা সহ কয়েকজন। তখন ফেস্টুন লাগানো নিয়ে আপত্তি তোলেন তিনি। এরপর সৌমেন তাঁকে গালিগালাজ করে। হুমকি দিতে থাকে। ইতিমধ্যে ভাতার থানায় বিজেপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে মহিলা।

যদিও ওই বিজেপি নেতার দাবি, তাঁর ওপর বালাসিডাঙা গ্রামের কয়েকজন হামলা চালিয়েছে। হামলাকারীরা নিজেদের বাঁচাতে ওই মহিলাকে দিয়ে মিথ্যা অভিযোগ করাচ্ছে। জানা গিয়েছে, এই ঘটনায় গ্রামবাসীদের হাতে বিজেপি নেতা জখম হয়েছেন বলে জানা যায়। জখম সৌমেনকে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সৌমেনকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়।

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা