একডজন লিভ–ইন সম্পর্কে থাকা প্রাপ্তবয়স্কদের সুরক্ষা দিতে নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ প্রাপ্তবয়স্ক হয়ে লিভ–ইন সম্পর্কে থাকলে পুলিশ কি নিরাপত্তা দেবে?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে দেশজুড়ে। কারণ এলাহাবাদ হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে। আর তারপরই এই নিয়ে জোর চর্চা হতে শুরু করেছে। আসলে ১২টি লিভ–ইন দম্পতিকে নিরাপত্তা দিতে বলেছে এলাহাবাদ হাইকোর্ট। এই একডজন লিভ ইন সম্পর্কে থাকা যুবক–যুবতী নাকি পরিবারের থেকে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ। তার জেরেই এমন নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট বলে জানা গিয়েছে।

এদিকে পরিবার এমন ধরণের জীবনযাপন মেনে নেয়নি বলে অভিযোগ। বিয়ে করে সুস্থ জীবনযাপন করুক এই যুবক–যুবতীরা বলে দাবি পরিবারের। কিন্তু পরিবারের অমতে লিভ–ইন সম্পর্ক চালিয়ে যাওয়ার জেরেই হুমকি পাচ্ছেন তাঁরা বলে অভিযোগ। এই নিয়ে মামলা গড়ালে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার সিং নির্দেশ দেন, লিভ–ইন সম্পর্কে জড়িত প্রাপ্তবয়স্করা রাষ্ট্রের কাছ থেকে জীবনের সুরক্ষা এবং ব্যক্তিগত স্বাধীনতা পাওয়ার অধিকারী। আর বিচারপতির এমন পর্যবেক্ষণে খুশি লিভ–ইন সম্পর্কে থাকা দাপতিরা।

অন্যদিকে এলাহাবাদ হাইকোর্ট উল্লেখ করেছে যে, এখন প্রচুর সংখ্যক একই ধরণের মামলা দায়ের করা হচ্ছে। আর তাতে লিভ–ইন সম্পর্কে থাকা দম্পতিরা জানিয়েছেন যে, তাঁরা জেলা পুলিশের কাছে গিয়েছিলেন কিন্তু কোনও লাভ হয়নি। যার জেরে তাঁরা আদালতে যেতে বাধ্য হয়েছেন। এই মামলা দায়ের হতেই প্রশ্ন তোলা হয়, তাহলে কী সামাজিক বিয়ের অনুপস্থিতি সাংবিধানিক সুরক্ষাকে প্রভাবিত করে কিনা?‌ জবাবে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, ‘‌মানব জীবনের অধিকারকে অনেক উচ্চতর স্তর থেকে বিবেচনা করা উচিত। একজন নাগরিক নাবালক বা প্রাপ্তবয়স্ক, বিবাহিত বা অবিবাহিত নির্বিশেষে। আবেদনকারীরা কেউ বিয়ে করেননি, শুধু এই সত্য যে, ভারতের নাগরিক হিসেবে ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা যাবে না।’‌

তাছাড়া এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট করেছে, সংবিধান কি লিভ–ইন সম্পর্কে প্রবেশকারী প্রাপ্তবয়স্কদের সুরক্ষা দেয়? এই প্রশ্নটিই আসল। এটা নয় যে, সমাজ কি এই ধরনের সম্পর্ক গ্রহণ করে কিনা!‌ মনে রাখতে হবে, সামাজিক এবং ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে নৈতিকতা ভিন্ন হতে পারে, তবে বৈধতা এই পার্থক্যগুলির দ্বারা প্রভাবিত হয় না। এই বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির মন্তব্য, ‘‌একজন ব্যক্তি, যিনি একজন প্রাপ্তবয়স্ক, একবার তাঁর সঙ্গী বেছে নিলে, অন্য কোনও ব্যক্তির, সে পরিবারের সদস্যই হোক না কেন, তাঁদের শান্তিপূর্ণ সহাবস্থানে আপত্তি জানানো এবং বাধা সৃষ্টি করা উচিত নয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, প্রত্যেকটি নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের নৈতিক কর্তব্য।

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলির ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

বিধানসভায় পৌঁছলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেখা করবেন স্পিকারের সঙ্গে

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট