রাজস্থানে কংগ্রেসের বিজ্ঞাপন ছেপে PCI-র চেয়ারপার্সনের রোষানলে একাধিক সংবাদপত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘রাজনৈতিক প্রভু’ বিজেপির স্বার্থরক্ষায় এবার আসরে নামল ‘বিশ্বাসযোগ্যহীন’ আরও এক সংস্থা প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই)। রাজস্থান বিধানসভা ভোট উপলক্ষে কংগ্রেসের দেওয়া এক বিজ্ঞাপন প্রকাশের জন্য একাধিক সংবাদপত্রের সম্পাদকের জবাব চেয়ে পাঠিয়েছেন ‘বিজেপি বান্ধব’ হিসেবে অভিযুক্ত পিসিআই চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। আর তার ওই ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক প্রবীণ সাংবাদিক। তাঁদের মতে, ‘বিজেপি নেতৃত্বকে খুশি রাখতেই সংবাদপত্রকে নিশানা করেছেন পিসিআই চেয়ারপার্সন। নিরপেক্ষ সংবাদমাধ্যমের মুখ বন্ধ করতে চাইছেন।’

‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। সুপ্রিম কোর্টের বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পরে মোদি সরকার এবং বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ কমিটির পদ অলঙ্কৃত করেছেন। আর ‘রাজনৈতিক প্রভুদের’ খুশি রাখতে রাজস্থান বিধানসভা ভোটে কংগ্রেসের পক্ষ থেকে গত ২০ নভেম্বর বিভিন্ন সংবাদপত্রে দেওয়া বিজ্ঞাপন নিয়ে স্বতঃপ্রণোদিত হয়েই শোকজ নোটিশ জারি করেছেন।

২০ নভেম্বর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত কংগ্রেসের বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল, মরু রাজ্যে ঝড় চলছে। ওই বিজ্ঞাপন নিয়ে তীব্র আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকেছে বিজেপি। ‘প্রভুদের’ নালিশের পরিপ্রেক্ষিতে রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতসারার কাছ থেকে জবাবও তলব করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে কেউ নালিশ না ঠুকলেও কিসের ভিত্তিতে কংগ্রেসের বিজ্ঞাপন ছাপা নিয়ে ‘গায়ে মানে না, আপনি মোড়ল’ –এর ভূমিকায় অবতীর্ণ হলেন সংস্থার চেয়ারপার্সন, সেই প্রশ্ন উঠেছে।

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি