রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট ও নিরাপত্তা নয়, স্পষ্ট জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এ কথা জানানোর পরে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি কেন্দ্রীয় মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের অভিধানে মানবিকতা বলে যে কোনও শব্দ নেই বুধবার ফের একবার প্রমাণ হল। এদিন সকালেই কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) হরদীপ সিং পুরী (Harddep Singh Puri) দাবি করেছিলেন, ‘মায়ানমার (Myanmar) থেকে বিতাড়িত হয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের (Rohingya Refugee) থাকার জন্য ফ্ল্যাট দেওয়া হবে। সেই সঙ্গে ২৪ ঘণ্টা তাদের প্রহরায় থাকবে দিল্লি পুলিশও (Delhi Police)’। কেন্দ্রীয় মন্ত্রীর দাবির কয়েক ঘণ্টার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রোহিঙ্গাদের (Rohingya Refugee) জন্য ফ্ল্যাট ও পুলিশি নিরাপত্তার বন্দোবস্থ করার প্রশ্নই নেই। কেননা, রোহিঙ্গা শরণার্থীদের (Rohingya Refugee) অবৈধ বিদেশি (illegal foreigners) হিসেবেই মনে করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এ কথা জানানোর পরে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি কেন্দ্রীয় মন্ত্রী।

রোহিঙ্গা শরণার্থী (Rohingya Refugee) নিয়ে বরাবরই খড়গহস্ত মোদি সরকার। রোহিঙ্গা শরণার্থীদের জঙ্গি হিসেবে আখ্যা দিয়ে চলেছেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ যে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা মানবিকতার কারণে রোহিঙ্গাদের প্রতি নরম ও সহানুভূতিশীল, তাঁদেরও নিশানা করে চলেছেন বিজেপি মুখপাত্ররা। কিন্তু এদিন দলীয় অবস্থানের উল্টোপথে হেঁটে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। আর তার ওই অবস্থান নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছিল।

কী বলেছিলেন এদিন পুরী? সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘ভারত বরাবরই এ দেশে আশ্রয়প্রার্থীদের স্বাগত জানিয়েছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের দিল্লির বক্করওয়ালা এলাকার অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির জন্য তৈরি করা ফ্ল্যাটে (ইডব্লুএস) পাঠিয়ে দেওয়া হবে। তাদের সাধারণ সুযোগসুবিধা দেওয়া হবে এবং দিল্লি পুলিশ ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য থাকবে।’ বিরোধীদের খোঁচাও দিয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টা বাদে কেন্দ্রীয় মন্ত্রীই লজ্জা থেকে বাঁচতে মুখ লুকোচ্ছেন।

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার