‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি একটি ভাইরাল ভিডিও  ঘিরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। অভিযোগ উঠেছিল মুম্বইয়ে ছাত্রবিক্ষোভে সামিল হওয়া বেশ কয়েকজনকে  মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন এক পুলিশকর্তা। সেই ভিডিও ঘিরে বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ নিল মুম্বই পুলিশ।  আটক ছাত্রদের ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগে মুম্বইয়ের ওই পুলিশকর্তাকে তাঁর বর্তমান দায়িত্ব ও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার বিভাগীয় তদন্তও শুরু করেছে পুলিশ।  

জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবলের নাম পবন সাংলে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি পুলিশ গাড়ির ভিতরে আটক কয়েকজন ছাত্র বসে রয়েছেন। সামনের আসনে বসা এক পুলিশকর্মী তাঁদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে আবার আন্দোলনে অংশ নিলে তাঁদের জীবন নষ্ট করে দেওয়া হবে। এমনকি তাঁদের ব্যাগে ৫০ গ্রাম মাদক রেখে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দিতে শোনা যায় বলে অভিযোগ। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা শুরু হয়। মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার সত্যতা যাচাই করতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত  পুলিশকর্তাকে বর্তমান পোস্টিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্বে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে চলা বিক্ষোভের মধ্যেই মুম্বই কংগ্রেস বিতর্কিত ভিডিওটি শেয়ার করলে বিষয়টি সামনে আসে। গত কয়েকদিন ধরে শিবাজি পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দানসহ বিভিন্ন স্থানে হওয়া বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়েছেন।    

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’