জুতো থেকে অন্তর্বাস সবই গায়েব, রহস্যময় চুরির নেপথ্যে ‘বিড়াল চোর’

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন ধরে স্কুলে এক অদ্ভুত সমস্যায় ভুগছিল সবাই। কখনও তোয়ালে, কখনও জুতা, কখনও আবার চশমা বা অন্তর্বাস-একটির পর একটি জিনিস হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছিল। কে বা কারা নিচ্ছে, তার কোনও স্পষ্ট হদিস মিলছিল না। এভাবেই কেটে যায় এক বছরেরও বেশি সময়। অবশেষে রহস্যের পর্দা ফাঁস হল সিসিটিভি ক্যামেরায়। কিন্তু চোরের পরিচয় দেখে হতবাক হয়ে যান সবাই। সে কোনও মানুষ নয়, একটি বিড়াল!

এই মজার ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের পাপানুই স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক মারামা স্টুয়ার্ট স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বিশেষ করে সুইমিং পুল ব্যবহারের সময় এই ধরনের জিনিসপত্র বেশি হারিয়ে যাচ্ছিল। শুরুতে তাঁরা স্কুলের কাছাকাছি ফুটপাতে এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন জুতা, তোয়ালে, চশমা এমনকি অন্তর্বাসও। বিষয়টি তখনও রহস্যই ছিল।

আরও পড়ুন: ভোলবদল হচ্ছে সল্টলেকের একাধিক বাজারের, নতুন বাজেটে বরাদ্দ দ্বিগুণ করল বিধাননগর পুরসভা

সবশেষে একটি সাঁতারের পোশাক ও একটি তোয়ালে হারিয়ে যাওয়ার পর স্কুল অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানেই ধরা পড়ে আসল ‘অপরাধী’। একটি কালো বিড়ালকে দেখা যায়, অনায়াসে বড়সড় তোয়ালে টেনে নিয়ে যেতে। এরপর শারীরিক শিক্ষাকক্ষের পেছনে খোঁজ চালিয়ে পাওয়া যায় হারিয়ে যাওয়া জিনিসপত্রের বিশাল ভাণ্ডার।

ঘটনাটি স্কুলের ফেসবুক পেজে একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হলে দ্রুত তা ভাইরাল হয়ে যায়। পরে স্কুলের কর্মীরা বিড়ালটির মালিকের সঙ্গে যোগাযোগ করেন। মালিকও মজার ছলে স্বীকার করেন, তাঁর পোষ্যটি সত্যিই ‘দুর্ধর্ষ চোর’। যদিও বিড়ালের আসল নাম জানা যায়নি, স্কুলের পক্ষ থেকে তার নাম রাখা হয়েছে ‘স্লিঙ্কি মালিঙ্কি’।

প্রধান শিক্ষক স্টুয়ার্ট মনে করেন, এই ঘটনার মাধ্যমে শিশুদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মিলেছে। নিজের জিনিসপত্র সবসময় যত্ন করে ব্যাগে রেখে দেওয়া। পাশাপাশি, স্লিঙ্কি মালিঙ্কিকে ঘিরে ভবিষ্যতে আরও অনেক মজার গল্প তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু