বিহারে মহাজোটে সামিল হতে চেয়ে লালুকে চিঠি ওয়াইসির AIMIM

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: চলতি বছরের শেষের দিকে বিহারের বিধানসভা নির্বাচন আর ওই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবারই (৩ জুলাই) ইন্ডিয়া জোটের দফারফা করে বিহারে আলাদাভাবে ভোটে লড়াইয়ের ঘোষণা করেছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। যা ছিল আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের পক্ষে জোর ধাক্কা। ওই ধাক্কার কয়েক ঘন্টার মধ্যেই আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে চিঠি দিয়ে মহাজোটে সামিল হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত আসাদউদ্দিন ওয়াইসির মিম। যদিও কট্টর সাম্প্রদায়িক এবং মোদি ভক্ত হিসাবে পরিচিত ওয়াইসির দলকে মহাজোটে সামিল করা নিয়ে তীব্র আপত্তি রয়েছে কংগ্রেস এবং বাম দলগুলোর।

এআইএমআইএমের বিহার শাখার সভাপতি ও বিধায়ক আখতারুল ইমান আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে দেওয়া চিঠিতে লিখেছেন, ‘ধর্মমনিরপেক্ষ শক্তির ভোটব্যাঙ্ক যাতে ভাগ না হয় সেদিকে নজর রাখা উচিত মহাজোট নেতৃত্বের আর ওই ভোটব্যাঙ্ক অটুট রাখতে মিমকে মহাজোটে সামিল করা উচিত। ধর্মনিরপেক্ষ ভোট ব্যাঙ্কের ভাঙনে সাম্প্রদায়িক শক্তি (পড়ুন বিজেপি) লাভবান হবে। ২০২৫ সালের বিধানসভা ভোটে তা হতে দেওয়া উচিত হবে না।’

পাঁচ বছর আগে ২০২০ সালের বিধানসভা ভোটে এবং গত বছরের লোকসভা নির্বাচনে মহাজোটে সামিল হওয়ার চেষ্টা চালিয়েছিল ওয়াইসির দল। যদিও বিজেপির হয়ে ‘ভোট কাটুয়া’র কাজ করা মিম-এর শীর্ষ নেতৃত্বের ওই প্রস্তাব সটান খারিজ করে দিয়েছিল মহাজোটের দলগুলো। এবার মিম সম্পর্কে আরজেডি নমনীয় হয় কিনা, তা দেখার। যদিও আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব জানিয়েছেন, ‘মহাজোটে সামিল হতে চেয়ে মিমের পাঠানো কোনও চিঠি পাননি।’

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর