৩০ নভেম্বর পর্যন্ত তেল আভিভের বিমান বাতিল করল Air India

৩০ নভেম্বর পর্যন্ত ভারত থেকে Air India’র তেল আভিভগামী সব বিমান পরিষেবা স্থগিত করে দেওয়া হয়েছে। জানিয়ে দিল Air India।

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউদিল্লি: ইজরায়েল(Israel) ও হামাসের মধ্যে সংঘর্ষের মাঝেই ৩০ নভেম্বর পর্যন্ত Air India কোন বিমান তেল আভিভে যাবে না বলে ঘোষণা করেছে। এদিন অর্থাৎ রবিবার এই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত ভারত থেকে Air India’র তেল আভিভগামী(Tel Aviv) সব বিমান পরিষেবা স্থগিত করে দেওয়া হয়েছে। এই সময়কলে যাদের তেল আভিভেগামী বিমানের বুকিং ছিল, তাঁদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁরা ইজরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ পরিস্থিতির ওপর নজর রাখছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁরা ফের ওই রুটে বিমান পরিষেবা চালু করে দেবেন। যদিও এই রুটে বিমান পরিষেবা বন্ধের পিছনে ভারত সরকারের কোনও ভূমিকা আছে কিনা তা এখনও সামনে আসেনি।  

সাধারণত, ভারত থেকে Air India’র বিমান সপ্তাহের ৫ দিন ইজরায়েলের তেল আভিভের রুটের চলালচল করে। সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার এই ৫ দিন ভারত থেকে বিমান তেল আভিভের রুটে চলাচল করে। তবে গত ৭ই অক্টোবর হামাস ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে তেল আভিভের রুটে Air India’র কোনও বিমান পাড়ি দেয়নি। তবে কবে থেকে ইজরায়েলের তেল আভিভে Air India’র বিমান পরিষেবা সচল হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে অক্টোবর মাসে ইজরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয়দের জন্য Operation Ajay শুরু করেছে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। সেই সময় Air India’র কিছু বিমানে তেল আভিভে গিয়েছিল। সেখানে আটকে থাকা ভারতীয়দের মধ্যে যারা দেশে ফিরে আসতে চেয়েছিলেন তাঁদের উদ্ধার করে আনা হয়।

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট