প্রস্রাব কাণ্ডে পাইলট ও বিমান কর্মীদের দায়িত্ব থেকে সরালো এয়ার ইন্ডিয়া

বিমানের দু’জন পাইলটের মধ্যে একজন পাইলটকে এবং চার কেবিন ক্রু-কে শোকজ নোটিস ধরিয়েছে সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানে প্রস্রাব কাণ্ডে পাইলট ও বিমান কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমানের দু’জন পাইলটের মধ্যে একজন পাইলটকে এবং চার কেবিন ক্রু-কে শোকজ নোটিস ধরিয়েছে সংস্থা।

এয়ার ইন্ডিয়ার তরফে সংস্থার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্লাইটে অ্যালকোহল পরিষেবা, অভিযোগ নথিভুক্ত করা সহ অন্যান্য বিষয়ে কর্মীদের ত্রুটি ছিল কিনা তা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে।’ বিমানে বৃদ্ধার গায়ে প্রস্রাব করার ঘটনাটিকে ‘অনুতাপের এবং বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছে সংস্থা।

গত ২৭ নভেম্বর অভিযোগ পাওয়ার পর ৩০ নভেম্বর ক্ষতিগ্রস্ত যাত্রীর পরিবারের সঙ্গে কথা বলা শুরু করে এয়ার ইন্ডিয়া। ডিজিসিএ-এর নির্ধারিত “অভ্যন্তরীণ কমিটি” ঘটনার তদন্ত শুরু করে। যে কমিটিতে একজন অবসরপ্রাপ্ত বিচারক, যাত্রী সমিতির একজন প্রতিনিধি এবং অন্য ভারতীয় বাণিজ্যিক বিমান সংস্থার একজন প্রতিনিধি ছিলেন।

উল্লেখ্য এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India flight) এক মহিলার (woman) গায়ে প্রস্রাব করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শঙ্কর মিশ্রকে (Shankar Mishra) গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (Delhi police)। শনিবার তাঁকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। অভিযুক্ত ব্যক্তি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁর নামে লুক আউট নোটিসও জারি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা অভিযুক্ত শঙ্কর মিশ্র। তাঁকে গ্রেফতার করতে দিল্লি পুলিশ তদন্তকারীদের একটি দল কর্ণাটকের বেঙ্গালুরুতে পাঠিয়েছিল। অভিযুক্ত বেঙ্গালুরুতে রয়েছে বলে দিল্লি পুলিশ সূত্র মারফত জানতে পেরেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গা ঢাকা দেওয়ার পর শঙ্কর নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিল, বন্ধু ও নিকটাত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে কেবলমাত্র তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করছিল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের