বায়ুসেনার বাড়ি থেকেই চুরি ৪০ লক্ষ টাকার গয়না, কতটা নিরাপদ আমজনতা?‌ প্রশ্নের মুখে যোগীর রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজনৌর জেলায় চুরির ঘটনা আবারও মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। নূরপুর থানার নাগলি জাজু গ্রামে চোরেরা একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা, রূপোর গয়না এবং নগদ টাকা চুরি করেছে। এই ঘটনার পর গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং মানুষ তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। রাতে চোরেরা নাগলি জাজু গ্রামের বাসিন্দা চৌধুরী দেবেন্দ্র সিংয়ের বাড়িতে দেওয়াল টপকে ভিতরে ঢোকে। এমন চোরের উপদ্রব পুলিশ কেমন করে ঠেকাবে সেটাই বুঝে উঠতে পারছে না।

এদিকে চোরেরা নববিবাহিত বধূর ঘরে রাখা মূল্যবান গয়নাগুলিকে চুরি করে চম্পট দেয়। চুরি যাওয়া গয়নার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে খবর। একইসঙ্গে চোরেরা নগদ ৬৫ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে গিয়েছে। অথচ কেউ টেরই পেলেন না। চুরি যাওয়া পরিবার জানিয়েছেন যে, দেবেন্দ্র সিংয়ের ছেলে শাগুন ভারতীয় বায়ুসেনাতে কর্মরত এবং এখন তিনি জম্মু ও কাশ্মীরে কর্মরত। সুতরাং বায়ুসেনার বাড়িই যদি সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?‌ এই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা নিয়ে এখন জোর আলোড়ন পড়ে গিয়েছে।

অন্যদিকে গত ২২ নভেম্বর পৃথ্বীপুর গ্রামে শাগুনের বিয়ে হয়েছিল। বিয়ের পর গত ১৮ ​​ডিসেম্বর, তাঁর স্ত্রী বাপের বাড়িতে যান এবং তাঁর সমস্ত গয়না শ্বশুরবাড়িতে রেখে যান। অর্থাৎ বায়ুসেনার বাড়িতে। সেখানেই সব নিরাপদ থাকবে বলে মনে করেছিলেন নববধূ। কিন্তু অবাক হলেও এটাই সত্যি যে, চোরেরা বায়ুসেনার বাড়িকেই নিশানা করেছিল। যা ঘুনাক্ষরেও কেউ টের পাননি। এই ঘটনা এখন প্রকাশ্যে আসতেই পুলিশের অন্দরেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বিজনৌর জেলা যোগীর রাজ্য উত্তরপ্রদেশে অবস্থিত। তাই ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

বায়ুসেনার বাড়িতে চুরির ঘটনায় কপালে ভাঁজ পড়েছে পুলিশের। তাই তড়িঘড়ি এএসপি রুরাল প্রকাশ কুমার, সিও দেশদীপক সিং এবং থানার ইনচার্জ–সহ পুলিশ বাহিনী ও ফরেনসিক দল ছুটে গিয়েছেন বায়ুসেনার বাড়িতে। তাতে ড্যামেজ কন্ট্রোল হবে কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষই। তবে পুলিশ বায়ুসেনার বাড়িতে পৌঁছে পরিদর্শন করেছে এবং প্রমাণ জোগাড়ের চেষ্টা করেছে। যদিও এতে পুলিশের প্রতি আস্থা বাড়েনি স্থানীয় বাসিন্দাদের। পুলিশ তেমন কোনও বড় প্রমাণ এখনও জোগাড় করতে পারেনি। শুধু পুলিশ জানিয়েছে, বাড়ির দেওয়াল টপকে চুরি হয়েছে। বাড়ির কাছে থাকা সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হচ্ছে। শীঘ্রই চুরির ঘটনাটি সামনে আসবে। এই ঘটনা নিয়ে নাগলি জাজু গ্রামের মানুষজন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তিত।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি