ভোটের মুখে জামিন পেলেন খেরি কৃষক হত্যার মূল ‘পাণ্ডা’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে যোগীরাজ্য তথা উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের কাজ। মূলত পশ্চিম উত্তরপ্রদেশের বিধানসভা কেন্দ্রগুলিতে চলছে ভোট গ্রহণের কাজ। আর সেই ভোট গ্রহণের প্রথম দিনেই বেল পেলেন লখিমপুরের খেরিতে কৃষক হত্যার মূল অভিযুক্ত ‘মন্ত্রীপুত্র’ আশিস মিশ্র। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে।

২০২১ সালে অক্টোবর মাসের ৩ তারিখ লখিমপুরের খেরিতে একটি শান্তিপূর্ণ কৃষক মিছিলের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় আশিস মিশ্রর কনভয়। তাঁর বেপরোয়া গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জন কৃষকের। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তি ছড়ায় তাতে আরও ৪ জনের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে গত ৯ অক্টোবর গ্রেফতার করা হয় মন্ত্রীপুত্রকে। যদিও মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে দুজনেই দাবি করেছিলেন যে খেরির এই ঘটনার সঙ্গে আশিসের কোনও যোগসূত্র নেই, তবুও সমস্ত তথ্য, প্রমাণ আশিসের বিরুদ্ধে থাকায় শেষমেশ পুলিশ তাঁকে গেফতার করে। তাঁর প্রায় ৪ মাস বাদে আজ বৃহস্পতিবার জামিন পেলেন আশিস। 

জানা যাচ্ছে বৃহস্পতিবার এলাহাবাদ কোর্ট মন্ত্রীপুত্র আশিস মিশ্রর জামিন মঞ্জুর করেছে। এর আগে বহুবার আশিসেরজামিনে জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু কোনওবারই তাঁর জামিন মঞ্জুর কর হয়নি। বর্তমানে এই খেরি ঘটনার তদন্তভার রয়েছে যোগী সরকার দ্বারা গঠিত বিশেষ তদন্তকারী দল তথা সিটের ওপর। তাঁরাই এর আগে খেরি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে একাধিকবার জেরা করেছেন আশিসকে।

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…