জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফের ডোভাল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফের পুনর্বহাল হলেন অজিত ডোভাল। বৃহস্পতিবার কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ কমিটির বৈঠকেই  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে যেমন ফের বসানো হয়েছে ডোভালকে, তেমনই প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে পুনর্বহাল করা হয়েছে পি কে মিশ্রকে। দুজনকেই পূর্ণমন্ত্রীর সমতুল পদমর্যাদা দেওয়া হচ্ছে।

মোদি সরকার ক্ষমতায় আসার পরেই কপাল খুলে যায় প্রাক্তন আইবি প্রধান অজিত ডোভালের। কট্টর হিন্দুত্ববাদী হিসাবে পরিচিত হওয়ার কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের আস্থাভাজন হয়ে উঠেছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয় তাঁকে। সূত্রের খবর, ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পরে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা ছিল ডোভালের। এমনকি জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পিছনেও বিশেষ অবদান ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টার।

তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে ফেরার পরে নিজের বিশ্বস্ত অনুচর অজিত ডোভালকে ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে পুনর্বহাল করলেন মোদি। একই সঙ্গে গত কয়েক বছর ধরে বকলমে দেশের শাসনভার সামাল দেওয়া প্রধানমন্ত্রীর সচিবালয় (পিএমও) পরিচালনার দায়িত্ব পি কে মিশ্রের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে যতদিন মোদি দায়িত্ব পালন করবেন ততদিনই দুজনে দায়িত্ব সামলাবেন। ডোভাল এবংপাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন অমিত খারে ও তরুণ অরোরা। দুজনকেই দুই বছরের মেয়াদে নিয়োগ করা হয়েছে।

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা