Loading live market data...
Loading active stocks...
Connecting...

আচমকাই শরদের বাড়িতে হাজির অজিত, কারণ জানলে চমকে উঠবেন….

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ক্ষমতার লোভে কাকা শরদ পওয়ারের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে মহারাষ্ট্রে সেনা-বিজেপি জোট সরকারে সামিল হয়েছিলেন অজিত পওয়ার। দলে ভাঙন ধরানোর পুরস্কার হিসেবে শুক্রবারই অর্থের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেয়েছেন। আর সেই দায়িত্ব পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে শুক্রবার রাতে কাকা শরদ পওয়ারের বাড়িতে আচমকা হাজির হলেন বিদ্রোহী এনসিপি নেতা। বিদ্রোহের পরে এই প্রথম কাকার বাড়িতে পা রাখলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী।

আচমকাই কেন শরদের বাড়িতে হাজির হলেন এনসিপি ভাঙার মূলহোতা? সূত্রের খবর, কাকা শরদের সঙ্গে দেখা করতে নন, অসুস্থ কাকিমা প্রতিভা পওয়ারকে দেখতেই দক্ষিণ মুম্বইয়ের সিলভার ওকে এনসিপি সুপ্রিমোর বাসভবনে গিয়েছিলেন অজিত। শুক্রবারই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হাতে অস্ত্রোপচার হয়েছে শরদ পত্নীর। অস্ত্রোপচার শেষে সন্ধেতেই বাড়ি ফিরেছেন। আর কাকিমার অসুস্থতার খবর পেয়েই সিলভার ওকে হাজির হয়েছিলেন বিদ্রোহী এনসিপি নেতা। যদিও কাকা শরদ পওয়ার কিংবা বোন সুপ্রিয়া সুলের সঙ্গে অজিতের কথা হয়েছে কিনা তা জানা যায়নি।

পওয়ার পরিবারের ঘনিষ্ঠ এক এনসিপি নেতা জানিয়েছেন, কাকিমা প্রতিভা পওয়ারের সঙ্গে অজিতের সম্পর্ক মা-ছেলের মতো। ২০১৯ সালে ভোর রাতে দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে রাজভবনে গিয়ে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে অজিতকে বুঝিয়ে ফের এনসিপিতে নিয়ে আসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল শরদ পত্নীর। দলে ভাঙনের পরে কাকা ও বোনের সঙ্গে অজিতের যে দুরত্ব তৈরি হয়েছে তা দূর করে নতুন করে তিন জনের সেতুবন্ধনের ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা নিতে পারেন প্রতিভা পওয়ার।

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?