হিন্দু দেবদেবী নিয়ে আপত্তিকর মন্তব্য, লিখিত ক্ষমা চাইলেন অধ্যাপক

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

Share:

নয়াদিল্লি: দেব-দেবী নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে শোকজ করা হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. জিতেন্দ্র কুমারকে। ঘটনার জেরে ওই অধ্যাপক লিখিতভাবে ক্ষমা চান বলে জানা গিয়েছে। তিনি জানান, কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিতে চাননি।  আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এমবিবিএসের তৃতীয় বর্ষের পড়ুয়াদের ফরেন্সিক বিভাগে যৌন হেনস্থা সম্পর্কিত বিষয়ে প্রেজেন্টেশন দেন। সেখানেই তিনি ধর্ষণের মতো ঘটনার সঙ্গে হিন্দুদের দেব-দেবীর প্রসঙ্গ তুলে আনেন। হিন্দু দেবদেবী নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য লেখেন। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। যার জেরেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের তরফে শোকজ নোটিশ পাঠানো সহকারী অধ্যাপক জিতেন্দ্র কুমারকে। পরিস্থিতি সামাল দিতে অধ্যাপক জিতেন্দ্র কুমার লিখিতভাবে ক্ষমা চান।

ঘটনার প্রেক্ষিতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়। বিবৃতিতে জানানো হয়, ‘আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও মেডিসিন বিভাগের তরফে অধ্যাপক জিতেন্দ্র কুমারের মন্তব্যের তীব্র নিন্দা করা হচ্ছে। এমবিবিএসের ফরেন্সিক বিভাগের ক্লাস নেওয়ার সময় তিনি একটি প্রেজেন্টেশন দেন। সেখানেই তিনি হিন্দু দেবদেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। এই বিষয়ে অধ্যাপককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

অন্যদিকে, অধ্যাপক লিখিত ক্ষমা চেয়ে বলেন, ‘ধর্ষণ সমাজের দীর্ঘদিনের ব্যাধি। এই বিষয়ে কথা বলতেই আমি ওই উদাহরণ নিয়ে আসি। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।’ তবে ওই অধ্যাপকের বিরুদ্ধে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আরও কড়া অবস্থান নিতে চলেছে বলে জানা গিয়েছে।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের