Agnipath Protest: তিন সেনা প্রধানের সঙ্গে মঙ্গলবার বৈঠকে প্রধানমন্ত্রী

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে দেশজুড়ে যে অশান্তির আগুন এভাবে জ্বলে উঠবে, তা বুঝতেই পারেনি সরকারের শীর্ষ মহল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেনাবাহিনীতে (Armed Forces)  চুক্তিভিত্তিক নিয়োগের জন্য চালু করা ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্প নিয়ে দেশজুড়ে যে অশান্তির আগুন এভাবে জ্বলে উঠবে, তা বুঝতেই পারেনি সরকারের শীর্ষ মহল। বিহার (Bihar), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সহ ১৪ রাজ্যে লাগাতার বিক্ষোভে কয়েকশো কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে চাপ। আর সেই চাপ কীভাবে সামলানো যাবে, তা নিয়ে আগামিকাল দেশের তিন বাহিনীর প্রধানের (3 Service Chief) সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে বিক্ষোভের কাছে আত্মসমর্পণ করে কৃষি আইন প্রত্যাহারের মতো অগ্নিপথ প্রকল্প স্থগিত রাখার সম্ভাবনা নেই বলে প্রধানমন্ত্রীর সচিবালয় (PMO) সূত্রে জানা গিয়েছে।

গত ১৪ জুন ‘অগ্নিপথ’ প্রকল্প চালু হওয়ার পরেই যেভাবে দেশজুড়ে অশান্তির আগুন জ্বলে উঠেছিল, তা নিয়ে নীরবতা ভেঙে গতকাল রবিবার বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেছিলেন, ‘আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য হল, অনেক ভাল জিনিস রাজনীতির পঙ্কিল আবর্তে পড়ে ভুলভাবে উপস্থাপিত হয়। দর্শক টানার হিসেব-নিকেশ করে সংবাদমাধ্যমের একাংশও যে কোনও ভাল বিষয় নিয়ে রাজনীতির পাঁকে নিমজ্জিত হয়।’ সোমবার ফের মুখ খুলে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অনেক ভাল জিনিস প্রথম দিকে দেখতে ভাল লাগে না। কিন্তু পরে সেই জিনিসিই দেশ গঠনে বিশেষ সাহায্য করে।’

‘অগ্নিপথ’ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ ক্রমশ ছড়ানোর পরে যেভাবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ইস্যুতে সুর চড়াচ্ছে তাতে অশনি সঙ্কেত দেখছে সরকারের শীর্ষ মহল। বিরোধীরা পাশে দাঁড়ালে আন্দোলনকারীরা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে পারে বলেই মনে করছেন তাঁরা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের