টিকা নেওয়ার পর মৃত্যুর অভিযোগ, গেটস- সেরাম ইনস্টিটিউটের কাছে হাজার কোটি টাকা চেয়ে মামলা

করোনার ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হয়েছে মেয়ের। এমনই অভিযোগ তুলে ধনকুবের বিল গেটস এবং সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : করোনার ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হয়েছে মেয়ের। এমনই অভিযোগ তুলে ধনকুবের বিল গেটস এবং সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন দিলীপ লুনওয়াত নামে এক ব্যক্তি। এমনকী ক্ষতিপূরণ হিসেবে ১ হাজার কোটি টাকাও দাবি করেছেন তিনি। এই মামলায় গেটস এবং সেরামকে শুক্রবার নোটিশ ধরিয়েছে উচ্চ আদালত।

২০২০ সালে বিশ্বজুড়ে চোখ রাঙাতে শুরু করেছিল করোনা। কোভিড মোকাবিলায় গোটা দুনিয়ায় কোভিশিল্ড ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ পৌঁছে দিতে বিল গেটসের সঙ্গে হাত মেলান সেরাম ইনস্টিটিউট (Serum Institute)-এর প্রধান আদর পুনাওয়ালা। কিন্তু দিলীপবাবুর অভিযোগ, এই কোভিশিল্ডের ডোজ নিয়েই পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাঁর মেয়ের। আর তার জেরেই মৃত্যু হয় তাঁর। তাই মেয়ের প্রাণহানির জন্য গেটস ও সেরামকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। শুধু তাই নয়, নিজের আবেদনে স্বাস্থ্যমন্ত্রক, ড. ভিজি সোমানি, ড্রাগ কন্ট্রোল জেনারেল এবং এইমসের ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়ার নামও উল্লেখ করেছেন ওই মামলাকারী।

ওরাঙ্গাবাদের বাসিন্দা দিলীপবাবু উচ্চ আদালতকে জানান, তাঁর মেয়ে পেশায় চিকিৎসক ছিলেন। সেই সঙ্গে একটি ডেন্টাল কলেজের লেকচারারও ছিলেন। ভারত সরকার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সর্বপ্রথম ভ্যাকসিন নেওয়ার নির্দেশিকা জারি করেছিল। তাই তাঁর মেয়েকেও তখন ভ্যাকসিন নিতে হয়েছিল। বলা হয়েছিল, এই টিকা সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু তারই পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রাণ হারাতে হয় তাঁর মেয়েকে বলে দাবি দিলীপবাবুর। মামলাকারী দিলীপ লুনওয়াতের কথায়, “মেয়ের জীবন চলে গিয়েছে। কিন্তু যারা এভাবে বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, তাদের সুবিচার চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছি।” গেটস ও সেরামের কাছে ১ হাজার কোটি টাকা জরিমানাও দাবি করেছেন তিনি।

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! মমতার বিরুদ্ধে দায়ের FIR

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস