পদপিষ্টে মহিলা ভক্তের মৃত্যুর খবর পরের দিন জেনেছেন, দাবি আল্লুর

তিনি ৪ ডিসেম্বর পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর খবর জানতেন কিনা, তখন আল্লু অর্জুন উত্তরে বলেছেন, 'হ্যাঁ, আমি পরের দিন মহিলার মৃত্যুর কথা জানতে পেরেছিলাম।'

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ এর প্রিমিয়ারে মহিলার পদপিষ্টের ঘটনায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদের জন্যে আল্লু অর্জুনকে তলব করেছে চিক্কদাপল্লী থানার পুলিশ। চার ঘন্টা জেরা করা হয় অভিনেতাকে। তবে পুলিশি জেরায় অভিনেতার দাবি, তিনি নাকি পদপিষ্টে মহিলার মৃত্যুর খবর ঘটনার পরের দিন জানতে পেরেছিলেন। এদিন থানায় জিজ্ঞাসাবাদের জন্যে সময়ের আগেই থানায় চলে গিয়েছিলেন আল্লু অর্জুন, এবং সকাল ১১ টা থেকে শুরু হয় জেরা। এদিন আল্লুকে একাধিক প্রশ্ন করা হয়েছিল। যার মধ্যে রয়েছে, ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ম্যানেজমেন্ট আল্লু অর্জুনকে আগেই ভিড়ের বিষয়ে সতর্কতা জারি করেছিল? বা তাঁকে সন্ধ্যা থিয়েটারে আসতে না করা হয়েছিল কিনা? পুলিশের ক্লিয়ারেন্স ছিল না তিনি কি জানেন? তিনি কি ঘটনার দিন, সন্ধ্যা থিয়েটারের প্রিমিয়ার শোতে উপস্থিত হওয়ার অনুমতি পেয়েছিলেন? যদি অনুমতি থাকে তাহলে তাঁকে অনুমতির একটি কপি দেখাতে হবে! এছাড়া ঘটনার দিন আল্লু অর্জুনের জনসংযোগ দল কি পুলিশের কাছ থেকে ছাড়পত্র নিয়েছিল? বা ঘটনার দিন অভিনেতাকে সন্ধ্যা থিয়েটারের আশেপাশের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিল তাঁর জনসংযোগ দল? আর ঘটনার দিন অভিনেতার সঙ্গে ক’টা বাউন্সার ছিল? এ সকল প্রশ্ন করা হয়েছিল অভিনেতাকে।

কিন্তু তিনি উত্তরে কী বলেছেন, সেটাই জানতে অধীর আগ্রহে বসেছিলেন ভক্তরা। সূত্রের খবর, আল্লু অর্জুন পুলিশি জেরার পরে থানা থেকে বেরিয়ে গিয়েছেন। তিনি পুলিশের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। এমনকী তিনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নেরও আকর্ষণীয় উত্তর দিয়েছেন। এবং তাঁকে যখন প্রশ্ন করা হয়েছিল যে, তিনি ৪ ডিসেম্বর পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর খবর জানতেন কিনা, তখন আল্লু অর্জুন উত্তরে বলেছেন, ‘হ্যাঁ, আমি পরের দিন মহিলার মৃত্যুর কথা জানতে পেরেছিলাম।’ এদিন, আল্লু অর্জুনকে এসিপি রমেশ কুমার এবং ডিসিপি সেন্ট্রাল জোন জিজ্ঞাসাবাদ করেছেন।

সূত্রের খবর, পুষ্পা 2 নায়কের অন্তর্বর্তী জামিন বাতিলের আর্জি জানিয়ে মঙ্গলবার তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ এর প্রিমিয়ারে অত্যাধিক ভিড়ে নিজের ১২ বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে মারা যান রেবতী নামক একজন মহিলা। ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’, ছবির মুক্তির পর থেকেই দেশজুড়ে ভক্তদের উন্মাদনা শুরু হয়। সেই উন্মাদনার কিছুটা রেশ পড়েছিল ছবি মুক্তির আগের দিনও। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল, তাতে অংশ নিয়েছিলেন সুপারস্টার আল্লু অর্জুনও। আর ৪ ডিসেম্বর ভক্তদের উন্মাদনার কবলে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী। এরপরেই অভিনেতা এবং হল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহতের স্বামী। সেই অভিযোগের ভিত্তিতেই গত ১৩ ডিসেম্বর আল্লু অর্জুনকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর অভিনেতা রেবতীর পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু রেবতীর পরিবার আল্লুর থেকে আর্থিক সহায়তা নেননি। আর এই অভিযোগের ভিত্তিতে আল্লুকে ১৩ ডিসেম্বর গ্রেফতার করা হয়। প্রথমে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর অভিনেতার আইনজীবী জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে ৫০ হাজার টাকার বন্ডে চার সপ্তাহের জন্যে আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতি। এদিকে মহিলার পদপিষ্টের ঘটনায় গত ২২ ডিসেম্বর আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এই ঘটনায় ৮ জনকে করা হয় এবং সবাইকে জামিনে মুক্ত করা হয়।

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ