ফের নিট পরীক্ষায় বসল না প্রায় অর্ধেক পরীক্ষার্থী, জানাল এনটিএ

Share:

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ফের নিট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কিন্তু মোট ১৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫০ জন ফের পরীক্ষায় বসল না। ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া তথ্যের ভিত্তিতে এই কথা জানা গিয়েছে।

এনটিএ-এর তরফে জানানো হয়, রবিবার ছত্তিশগড়, গুজরাত, মেঘালয়, হরিয়ানা, চণ্ডীগড়ে একাধিক সেন্টারে ফের নিট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু দেখা যায়, ১৫৬৩ জনের মধ্যে ৮১৩ জন পরীক্ষায় বসেছেন। অর্থাৎ ৫২ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। ৭৫০ জন পরীক্ষায় বসেননি। তথ্য অনুযায়ী, চণ্ডীগড়ের পরীক্ষাকেন্দ্রে দুজন পরীক্ষার্থীর মধ্যে কেউ পরীক্ষায় বসেননি। পাশাপাশি ছত্তিশগড়ে ৬০২ জনের মধ্যে ৩১১ জন এদিন অনুপস্থিত ছিলেন। ২৯১ জন ফের পরীক্ষা দিয়েছেন। অন্যদিকে গুজরাতে একজন পরীক্ষার্থী ফের পরীক্ষায় বসেছেন। হরিয়ানায় ৪৯৪ জনের মধ্যে ২০৭ জন অনুপস্থিত ছিলেন। মেঘালয়ে ৪৬৪ জনের মধ্যে ২৩০ জন এদিন পরীক্ষা দিতে আসেননি। রবিবার এনটিএ-এর তরফে জানানো হয়েছে, বিহারের গত ৫ মে নিট পরীক্ষায় বসা ১৭ জন পরীক্ষার্থীর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদের বিরুদ্ধে পরীক্ষায় কারচুপি করার অভিযোগ রয়েছে।

এদিন একদিকে যেমন এনটিএ-এর তরফে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, অন্যদিকে তেমনি সিবিআইয়ের তরফে প্রথম এফআইআর দায়ের করা হয়েছিল। গুজরাত ও বিহারে ইতিমধ্যে তদন্ত করতে সিবিআইয়ের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে। বিহারে গিয়ে সিবিআই আধিকারিকদের হামলার মুখে পড়তে হয়েছে।

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক