ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

জম্মু-কাশ্মীরে প্রবল দুর্যোগের কারণে ১৯ জুলাই থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ ও বৈষ্ণো দেবী যাত্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরে প্রবল দুর্যোগের কারণে ১৯ জুলাই থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ ও বৈষ্ণো দেবী যাত্রা। শনিবার থেকে একটানা বৃষ্টিপাতের জেরে রাজৌরির বিভিন্ন জায়গায় হড়পা বান দেখা দিয়েছে। যাতে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া প্রবল বৃষ্টিপাতের জেরে তীর্থযাত্রার পথেও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই পুন্যার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীরের প্রশাসন। কাশ্মীর ডিভিশনাল কমিশনার অংশুল গর্গ জানিয়েছেন, পহেলগাঁও, বালতাল, দুই রুট দিয়েই অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। পহেলগাঁও বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর কোনও দলকে পবিত্র অমরনাথ গুহা মন্দিরের দিকে এগোতে দেওয়া হচ্ছে না। বৈষ্ণো দেবী যাত্রাও স্থগিত করা হয়েছে।

গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে নদীগুলির জলস্তর বেড়ে গিয়েছে। যার ফলে একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যেকটি রুটের নিরাপত্তা খতিয়ে দেখার পরেই অমরনাথ যাত্রা শুরু হবে বলে জানানো হয়েছে জম্মু-কাশ্মীরের প্রশাসনের তরফ থেকে। সরকারি সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে এখনও পর্যন্ত ৩ লক্ষ ৭৬ হাজারেরও বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন। ৫৭ দিনব্যাপী অমরনাথ যাত্রা ৩ জুলাই থেকে শুরু হয়েছে। চলবে রাখি বন্ধন ২৮ অগস্ট পর্যন্ত। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রশাসনের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পুণ্যার্থীদের অমরনাথ যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে। ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত জম্মু-কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

জানা গিয়েছে, রাজৌরির দরহালি, খাণ্ডালি, সুকতো এবং জামোলা-সহ সমস্ত একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। দরহালি নদীর উপর থাকা বাঁধ ভেঙে গিয়েছে ভারী বৃষ্টিপাতের জেরে। যার জেরে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। রাজৌরির আবদুল্লা ব্রিজের কাছে একটি বস্তি জলের তলায় চলে গিয়েছে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধ কালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে। এমন অবস্থায় আপাতত বন্ধ করে দেওয়া হল অমরনাথ ও বৈষ্ণো দেবী যাত্রা। অমরনাথ যাত্রা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থযাত্রা, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। তীর্থযাত্রীরা প্রায় ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র গুহায় পৌঁছনোর জন্য এই কষ্টসাধ্য পথ পাড়ি দেন। প্রাকৃতিকভাবে গঠিত বরফের শিবলিঙ্গকে প্রার্থনা নিবেদন করেন। যেটিকে ভগবান শিবের প্রতীক বলে বিশ্বাস করা হয়।

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ