চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রামমন্দিরের প্রসাদ বিক্রি করতে গিয়ে বিপাকে অ্যামাজন

নিজস্ব প্রতিনিধিঃ আপনি কি রাম মন্দিরের প্রসাদ খুঁজছেন। তাহলে হয়ে যান সাবধান। ‘শ্রী রাম মন্দির অযোধ্যা প্রসাদ’ নামে মিষ্টি বিক্রি নিয়ে প্রতারণামূলক বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ এনে অ্যামাজনকে নোটিশ পাঠাল কেন্দ্র। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই অভিযোগের বলা হয়েছে যে অ্যামাজন অযোধ্যার রাম মন্দিরের প্রসাদের নামে মিষ্টি বিক্রি করে গ্রাহকদের বিভ্রান্ত করছে।  

সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ) বলেছে যে এই জাতীয় জানিয়েছে, এই জাতীয় কর্মকাণ্ড গ্রাহকদের বিভ্রান্ত করেছে । সিসিপিএ অভিযোগে আরও বলেছেন,  অ্যামাজনে বিক্রি হওয়া মিষ্টির নিচের ডেসক্রিপশনে লেখা আছে অযোধ্যা রাম মন্দির প্রসাদ আবার কোনটায় লেখা আছে রঘুপতি ঘি লাড্ডু। আর তা দেখেই গ্রাহকরা সেই মিষ্টিটি কিনছে।

প্রধান কমিশনার রোহিত কুমার সিংয়ের নেতৃত্বে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি যে অভিযোগ তুলেছে তার জবাব অ্যামাজনকে আগামী ৭ দিনের মধ্যে দিতে হবে। যদি কোন জবাব অ্যামাজনের তরফ থেকে না আসে তাহলে কঠিন ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানায় সিসিপিএ। উল্লেখ্য, ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। সেই কারণেই সব ভক্তরা অনলাইনে প্রসাদ খুঁজছেন। আর সেই সময় প্রসাদ নিয়ে প্রতারণামূলক বাণিজ্যে জড়িয়ে পড়ল অ্যামাজন। রাম মন্দির উদ্বোধনের আগেই বিপাকে পড়ল ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ