জলন্ধর থেকে গ্রেফতার খলিস্তানি নেতা অমৃতপাল সিং, পঞ্জাবে নামল আধা সেনা

শনিবার বিকেলে জলন্ধরের নাকোদর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলন্ধর: রুদ্ধশ্বাসকর অভিযান শেষে খলিস্তানি নেতা তথা ওয়ারিশ পঞ্জাব দে’র নেতা অমৃতপাল সিং’কে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। আজ শনিবার বিকেলে জলন্ধরের নাকোদর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতারের পরে তাঁর সমর্থকরা যাতে রাজ্যজুড়ে তাণ্ডব চালাতে না পারেন তার জন্য ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গাতে বাড়তি পুলিশ ও আধা ও মোতায়েন করা হয়েছে।

গত বছর ফেব্রুয়ারিতে পথ দুর্ঘটনায় খলিস্তানি নেতা দীপ সাধুর মৃত্যুর পরেই ‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন অমৃতপাল সিং। গত এক বছর ধরে পঞ্জাবজুড়ে আলাদা খলিস্তান রাষ্ট্র গড়ে তোলার দাবিতে জনমতও গড়ে তুলছিলেন। পঞ্জাবন পুলিশের শীর্ষ আধিকারিকদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন। সম্প্রতি অমৃতপালের এক সহযোগীকে গ্রেফতার করেছিল অমৃতসর পুলিশ। ওই সহযোগীকে ছাড়িয়ে নিতে থানায় অস্ত্রশস্ত্র সহ চড়াও হয়েছিলেন অমৃতপালের অনুগামীরা। বাধ্য হয়ে পুলিশ ধৃতকে ছেড়ে দিয়েছিল।

এদিন সকালেই ‘ওয়ারিশ পঞ্জাব দে’-র শীর্ষ নেতাকে গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে পঞ্জাব পুলিশ। মোগা থেকে গ্রেফতার করা হয় অমৃতপালের ছয় ঘনিষ্ঠ সহযোগী। এর পরে অমৃতসরের গ্রামে খলিস্তানি নেতার বাড়িতেও হানা দেয় পুলিশের বিশাল দল। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অমৃতপাল। জলন্ধরের মালসিয়া রোডের বুলন্দপুরী সাহিব গুরুদ্বারে আশ্রয় নেন। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশের বিশাল দল। রাজ্যজুড়ে যাতে কোনও অশান্তি না ছড়ায় তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোনও রকম গুজবে কান না দিতে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে পুলিশ।   

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?