হনুমান মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পার উল্টে মৃত শিশু সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের আমরোহায়। হনুমান মন্দির চত্বরে সুন্দরকাণ্ড পাঠ চলাকালীন আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি পাথরবোঝাই ডাম্পার। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন, আহত হয়েছেন আরও বহু মানুষ।

জানা গিয়েছে, মঙ্গলবার গ্রামীণ থানা এলাকার কান্থ রোড সংলগ্ন মিল্ক ছাভি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, হনুমান মন্দির প্রাঙ্গণে সেই সময় সুন্দরকাণ্ড পাঠের আয়োজন করা হয়েছিল। প্যান্ডেলের নীচে বসে প্রায় ২০ থেকে ২৫ জন ভক্ত ধর্মীয় অনুষ্ঠান শুনছিলেন। ঠিক তখনই দ্রুতগতিতে আসা একটি নুড়ি পাথরবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা মারে, তারপর উল্টে গিয়ে ভক্তদের উপর পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পরম সিং (৭০), মহিপাল (৪২) এবং ৫ বছরের শিশু আর্যবীর ওরফে আরিয়ানের। ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: NEET বিতর্কে বাদ পড়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল’ থেকে! অবশেষে নীরবতা ভাঙলেন বিশাল দাদলানি

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা ম্যাজিস্ট্রেট নিতিন গৌর এবং পুলিশ সুপার লাখান সিং যাদব সহ বিপুল সংখ্যক পুলিশ। তাঁদের নেতৃত্বে শুরু হয় উদ্ধারকাজ। এলাকায় মোতায়েন করা হয় বিপুল পুলিশবাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার অখিলেশ ভাদোরিয়া জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

পেঁয়াজ কাটলে আর চোখে আসবে না জল, কীভাবে জানেন?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের