অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগ্নেয়গিরির ছাইয়ের কারণে বিপাকে পড়ল ইন্দোনেশিয়ার বিমান পরিষেবা। আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের জেরে জাকার্তাসহ দেশের ছয়টি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়েছে। ফলে রবিবার ৩০১টি ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়েছে। এর মধ্যে ৫৮টি ছিল আন্তর্জাতিক উড়ান। প্রায় ২২ হাজার ৮০০ যাত্রী এই পরিস্থিতির কারণে সমস্যায় পড়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা প্রণালিতে অবস্থিত আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরিতে শুক্রবার থেকেই অস্বাভাবিক সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছিল। রবিবার স্থানীয় সময় ভোর ৩টা ৫৩ মিনিট নাগাদ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়। প্রায় ৩০ সেকেন্ড ধরে চলা সেই অগ্ন্যুৎপাতের সময় জ্বালামুখ থেকে লাভার শিখা বেরিয়ে আসতে দেখা যায়। ভূতাত্ত্বিক সংস্থার নজরদারি ক্যামেরাতেও সেই দৃশ্য ধরা পড়েছে।

অগ্ন্যুৎপাতের পর আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ে জাকার্তা এবং সুমাত্রার দক্ষিণ প্রান্তের লাম্পুং প্রদেশের কয়েকটি এলাকায়। ভোরের দিকে জাকার্তার বিমানবন্দরেও ছাই শনাক্ত করা হয়। পরিস্থিতির কথা মাথায় রেখে সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা ৩০ মিনিট থেকে বিমান ওঠানামা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির প্রভাব পড়ে একাধিক বিমান সংস্থার পরিষেবায়। সিঙ্গাপুর এয়ারলাইন্স দিনের বাকি সময়ের জন্য জাকার্তা থেকে ছাড়া এবং জাকার্তাগামী তাদের সমস্ত ফ্লাইট বাতিল করে। সিঙ্গাপুরের পাশাপাশি হংকং, সিডনি, আমস্টারডাম, সিওল, দোহা এবং কুয়ালালামপুরের মতো আন্তর্জাতিক রুটেও বাতিল, বিলম্ব এবং সময় পরিবর্তনের ঘটনা ঘটে। লাম্পুং, বালি এবং সুরাবায়ার মতো অভ্যন্তরীণ রুটেও একাধিক ফ্লাইট বাতিল অথবা অন্য পথে পরিচালিত করা হয়। 

আরও পড়ুন: দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

বিমানবন্দরে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। যাত্রীদের একাংশ টিকিটের টাকা ফেরতের জন্য অপেক্ষা করেন। অনেকেই আবার চেক-ইন করা লাগেজ সংগ্রহ করে বিমানবন্দর ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা বাড়তে থাকায় প্রস্থান বোর্ডগুলিতেও একের পর এক পরিবর্তন দেখা যায়। ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরির পরিস্থিতির উপর লাগাতার নজর রাখা হচ্ছে। বিমান সংস্থা, বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ার ট্রাফিক সার্ভিস এবং আবহাওয়া দফতরের সঙ্গে সমন্বয় করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিবহণ মন্ত্রকের বেসামরিক বিমান চলাচল বিভাগের মহাপরিচালক লুকমান এফ লাইসা জানিয়েছেন, বিমান চলাচল সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তে যাত্রী ও বিমানের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের আশঙ্কা, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও কিছু সময় বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে দেরি হতে পারে। এদিকে আগ্নেয়গিরির ছাইয়ের গতিপথ নিয়েও নজর রাখছেন বিশেষজ্ঞরা। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিবিদ্যা সংস্থা এবং অস্ট্রেলিয়ার ডারউইন ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টারের উপগ্রহচিত্রে দুটি পৃথক ছাইয়ের মেঘ ধরা পড়েছে। প্রথম ছাইয়ের মেঘটি প্রায় ২০ হাজার ফুট বা ৬,১০০ মিটার উচ্চতায় উঠে উত্তর-পূর্ব দিকে এগিয়েছে। এর প্রভাবে জাকার্তা, বানতেন এবং পশ্চিম জাভার কিছু অংশ ও সংলগ্ন জলভাগ প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে দ্বিতীয় ছাইয়ের মেঘটি প্রায় ৫০ হাজার ফুট বা ১৫,২০০ মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যায়। এর বিস্তার বানতেন, লাম্পুং ও বেংকুলু প্রদেশের কিছু অংশ, দক্ষিণ সুন্দা প্রণালী এবং সুমাত্রার পশ্চিমে ভারত মহাসাগরের কিছু এলাকার উপর দিয়ে হয়েছে। তবে অগ্ন্যুৎপাতের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কাছাকাছি জনবসতি আগ্নেয়গিরি থেকে ১৬ কিলোমিটারেরও বেশি দূরে হওয়ায় আপাতত কাউকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। তবে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সক্রিয় জ্বালামুখ থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা