কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েক ঘণ্টার তদন্তেই অপহরণের অভিযোগের জট খুলল। প্রায় ৩ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে এক যুবককে অপহরণ করে রাখার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নেমে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে শেখ সাহিল এবং রবিউল গাইন নামে দু’জনকে গ্রেফতার করে। পাশাপাশি অপহৃত যুবক বিজয়কৃষ্ণ বালাকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকার বাসিন্দা বিজয়কৃষ্ণ বালা পেশায় স্বর্ণকার। কাজের সূত্রে তিনি বিভিন্ন রাজ্যে যাতায়াত করতেন। সম্প্রতি কাজের জন্য ওড়িশায় পৌঁছনোর পরই তাঁর পরিবারের কাছে একটি ফোন আসে। অভিযোগ, সেই ফোনেই জানানো হয়, বিজয়কৃষ্ণকে অপহরণ করা হয়েছে এবং তাঁকে ছাড়ার বিনিময়ে প্রায় ৩ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। হঠাৎ এমন ফোন পেয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে পরিবার। কীভাবে এবং কোথায় যুবককে আটকে রাখা হয়েছে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। দেরি না করে তাঁরা শান্তিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। মোবাইল ফোন এবং অন্যান্য সূত্র ধরে শুরু হয় অপহৃত যুবকের খোঁজ। কয়েক ঘণ্টার মধ্যেই তদন্তকারীরা পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার সন্ধান পান। রবিবার গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে শেখ সাহিল এবং রবিউল গাইনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় বিজয়কৃষ্ণকেও।

আরও পড়ুন: চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

যুবককে নিরাপদে উদ্ধার করার পর পুলিশের তরফে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। প্রিয়জনকে ফিরে পেয়ে স্বস্তি ফেরে পরিবারের সদস্যদের মধ্যে। দ্রুততার সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার এবং যুবককে উদ্ধারের জন্য পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন বিজয়কৃষ্ণের পরিবারের সদস্যরা। অপহরণের ঘটনায় ধৃত দুই যুবককে রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ রানাঘাট বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। কী উদ্দেশ্যে ওই যুবককে অপহরণ করা হয়েছিল, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং মুক্তিপণ চাওয়ার নেপথ্যে আসল কারণ কী তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক