হরিয়ানা সীমান্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আন্দোলনকারী কৃষকের

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: পঞ্জাব-হরিয়ানা সীমান্তের খানাউরিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আন্দোলনকারী এক কৃষকের। শুক্রবার সকালে দর্শন সিংহ নামে ৬২ বছরের ওই কৃষক আচমকাই ধর্নাস্থলে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। মৃত কৃষক ভাতিন্ডা জেলার অমরগড়ের বাসিন্দা ছিলেন বলে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছে।

একাধিক দাবি-দাওয়া নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি থেকে ‘দিল্লি চলো’ অভিযানে সামিল হয়েছে পঞ্জাবের কৃষকরা। প্রায় ১৪ হাজার কৃষক ওই আন্দোলনে সামিল হয়েছেন। গত কয়েকদিন ধরে পঞ্জাব-হরিয়ানার খানাউরি, শম্ভু সীমান্ত পেরিয়ে দিল্লির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। যদিও পুলিশি বাধায় তা সম্ভব হচ্ছে না। প্রচণ্ড শীত ও অন্যান্য কারণে ইতিমধ্যেই ৬৩ ও ৭২ বছর বয়সী দুই কৃষক অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, গত বুধবার খানাউরিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বুলেটবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল শুভকরন সিংহ নামে ২১ বছর বয়সী এক তরুণ কৃষকের। ইতিমধ্যেই নিহত তরুণ কৃষকের পরিবারের তরফে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত না দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শুভকরণের শেষকৃত্য সম্পন্ন করা হবে না। ওই ঘটনার জেরে দু’দিনের জন্য ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত রেখেছিল আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি। শুক্রবার ফের আন্দোলন শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। হরিয়ানার খেড়ি চৌপাট্টায় আন্দোলনকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে নির্বিচারে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় বহু আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন।  

বক্স অফিসে দুর্দান্ত শুরু! প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’