পুলওয়ামার ধাঁচে পুঞ্চে ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: উপত্যকার নিরাপত্তা নিয়ে সেনার শীর্ষ আধিকারিকদের বৈঠকের মাঝেই জম্মু ও কাশ্মীরে আবার জঙ্গি নিশানায় নিরাপত্তা বাহিনীর গাড়ি। শুক্রবার বিকেলে পুঞ্চে ভারতীয় সেনার একটি ট্রাক লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালাতে শুরু করে সেনা জওয়ানরাও। যদিও ওই হামলার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে সেনার এক আধিকারিক জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলির পরেই এলাকা ছেড়ে পালিয়েছে জঙ্গিরা।’

উপত্যকায় সেনাদের উপরে জঙ্গি হামলার মোকাবিলা কীভাবে করা হবে সেই রণকৌশল চূড়ান্ত করতে এদিনই পুঞ্চে সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সেনাবাহিনীর নর্দার্ন কম্যান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর ওই বৈঠকের দিনেই পুঞ্চে সেনা কনভয় লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। উল্লেখ্য, গত বছরের ২১ ডিসেম্বর পুঞ্চের সুরাকোটে এলাকার ডেরা কি গলি এলাকা দিয়ে যাওয়ার সময়ে সেনা ট্রাক লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরাও। জঙ্গিদের গুলিতে ৫ সেনা সদস্য শহিদ হয়েছিলেন। ওই ঘটনার পরে বেশ কয়েকজন গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সেনা। তাদের মধ্যে তিন জন সেনা হেফাজতে থাকাকালীন মারা যান। নিহতদের উপরে সেনা সদস্যদের নৃশংস অত্যাচারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই ক্ষোভে ফুঁসতে থাকেন গ্রামবাসীরা।  

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য পুঞ্চে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে সেনা প্রধান মনোজ পাণ্ডে। সেনা সদস্যদের মানবিক আচরণের পরামর্শ দিয়েছিলেন দুজনে। এদিনের জঙ্গি হামলা সেনা হেফাজতে তিন জন গ্রামবাসীর মৃত্যুর বদলা হতে পারে বলে মনে করছেন প্রাক্তন সেনা আধিকারিকরা।

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী