ভারতে বাড়ছে মানবাধিকার লঙ্ঘন, সতর্ক মার্কিন বিদেশ সচিবের

ব্লিঙ্কেন সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতে নিয়মিত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা সেই দিকে নজর রেখেছি।

Share:

নিজস্ব প্রতিনিধি,  নয়াদিল্লি:  ভারতে মানবাধিকার বেড়ে গিয়েছে। এই বিষয়টি আমেরিকা নজরে রাখছেন বলে জানালেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে এই বিষয়ে তিনি বিস্তারিতভাবে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেননি।

কিছুদিন আগেই মার্কিন প্রতিনিধি ইলহান ওমর মানবাধিকার ইস্যুতে মোদি সরকারের সমালোচনা করেন। তার কয়েকদিন পরেই মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ব্লিঙ্কেন সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতে নিয়মিত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা সেই দিকে নজর রেখেছি। আমরা জেনেছি, সরকার, কিছু পুলিশ ও কারাগারের আধিকারিকরা ক্রমাগত মানবাধিকার লঙ্ঘিত করছে।

ওমর গত সপ্তাহে ভারত সরকারের সমালোচনা করে বলেন, নয়াদিল্লি মুসলিমদের জন্য কী করছে, তা একবার খতিয়ে দেখার প্রয়োজন এসেছে। বেশ কয়েকটি রাজ্যে ধর্মান্তর বিরোধী আইন পাশ করানো হয়। ওমর এই আইনের সমালোচনা করেন। তিনি বলেন, ভারতে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি ওমর ২০১৯ সালে পাশ হওয়া নাগরিকত্ব আইনের সমালোচনা করেন। ওমর অভিযোগ করেছিলেন, ভারত সরকার ও প্রশাসনের আধিকারিকরা অনেকক্ষেত্রে মুসলিমদের অধিকার ক্ষুন্ন করছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের কাছ থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ারও সমালোচনা করেন ওমর।

নাগরিকত্বের আইন নিয়ে দেশের ভিতরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারত সরকারকে। এই আইনটি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, শিখ ও পার্সিদের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল। ২০১৫ সালের আগে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে যাঁরা পালিয়ে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ