চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিহারে মেয়ে সুকন্যাকে দেখেই কাঁদলেন অনুব্রত

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দেখা হলো অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL) এবং সুকন্যার 9SUKANYA MONDAL)। দীর্ঘদিন পরে তাঁদের দেখা হওয়ায় কাঁদলেন দু’জনেই। কথা হলো জেলের নিয়ম মেনেই।

মেয়ের সঙ্গে দেখা করার জন্য তিহার জেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন কেষ্ট। তা মঞ্জুর হলে শনিবার বিকেলে দেখা হয় মেয়ে ও বাবার। আবেগপ্রবণ ছিলেন দু’জনেই। এদিন মেয়েকে দেখেই অনুব্রত প্রশ্ন করেন, ‘কেন ইডি’র হাজিরা দিতে এলি রুবাই?’ প্রত্যুত্তরে সমস্ত ঘটনা খুলে বলেন সুকন্যা। আইনি লড়াই নিয়ে দু’জনের কথাও হয়। দু’জনেই পরস্পরকে শরীরের খেয়াল রাখতে  বলেন।

উল্লেখ্য, বাবা ও মেয়ে দু’জনেই আছেন তিহারে। মেয়ে আছেন ৬ নম্বর মহিলা  সেলে। আর বাবা আছেন ৭ নম্বর সেলে। একই জেলে থাকলেও এতদিন পরে দেখা হলো তাঁদের। সূত্রের খবর, প্রায় ১৫ মিনিট কথা হয়েছে তাঁদের।

Published by:

Share Link:

More Releted News:

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ