অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করল ইডি

ইডি সূত্রে খবর, মণীশের বক্তব্যে অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গরু পাচার মামলায় এবার গ্রেফতার করা হলো বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। মঙ্গলবার সকাল থেকে টানা ৯ ঘন্টা জেরার পরে রাতে গ্রেফতার করা হয় তাঁকে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, বক্তব্যে অসঙ্গতি থাকায় এবং তদন্তে অসহযোগিতা করার কারণে মণীশকে গ্রেফতার করা হয়েছে।  

গরু পাচার মামলার তদন্তে নেমে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরেই ইডি আধিকারিকদের বিশেষ নজরে ছিলেন তাঁর হিসাব রক্ষকের দায়িত্ব সামলানো মণীশ কোঠারি। বেশ কয়েকবার তাঁকে ডেকে জেরাও করা হয়। বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার পরে মণীশ সহ মোট ১২ জনকে তলব করেন ইডি আধিকারিকরা। সেই তলব মেনে এদিন ইডি দফতরে হাজিরা দেন অনুব্রতের হিসাব রক্ষক। টানা ৯ ঘন্টা জেরার পরে মণীশকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন তদন্তকারীরা।

অন্যদিকে, আগামিকাল বুধবারই গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। কিন্তু এদিন মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদের নাম করে ডেকে পাঠিয়ে গ্রেফতার করার পরে কেষ্ট কন্যা বুধবার ইডি দফতরে হাজিরা দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ইডির এক আধিকারিক জানিয়েছেন, হাজিরা এড়ালে প্রয়োজনে অনুব্রত কন্যাকে গ্রেফতার করা হবে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা